images

অপরাধ / দেশজুড়ে

পাবনায় দাদিকে হত্যা ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৫২ এএম

পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে দাদিকে হত্যা করে নাতনিকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করে বিবস্ত্র অবস্থায় মরদেহ ফেলে রাখার ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে দিবাগত মধ্যরাতের কোনো এক সময় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া এ ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন- ভবানিপুর উত্তরপাড়ার জয়নাল খার মা সুফিয়া খাতুন (৬৫) ও মেয়ে জামিলা আক্তার (১৫)। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান।

জানা গেছে, মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির আওয়াজ শুনে রাস্তায় বের হন স্থানীয়রা। পরে কান্নার আওয়াজ থেমে গেলে তারা বাড়িতে চলে যান। এরপর শনিবার সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া গেলে জামিলাকে খোঁজাখুঁজির একপর্যায়ে বিবস্ত্র অবস্থায় গম ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুন
Web-Image---Copy

বাড়ির উঠানে দাদি ও গম ক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র মরদেহ

যারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তাদের এক নিকট আত্মীয় বলেন, রাতে জামিলাকে ধর্ষণ করতে আসে দুর্বৃত্তরা। কিন্তু দাদি টের পেয়ে যাওয়াতে দাদিকে হত্যা করে জামিলাকে গম ক্ষেতে নিয়ে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।

আরটিভি/এমএইচজে