ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বাড়ির উঠানে দাদি ও গম ক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র মরদেহ

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ এএম
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে। ছবি: আরটিভি

পাবনার ঈশ্বরদীতে বাড়ির উঠান থেকে দাদি এবং গম ক্ষেত থেকে নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর এলাকায় তাদের হত্যা করে দুর্বৃত্তরা।

নিহতরা হলেন- মৃত নাজিম উদ্দিনের স্ত্রী সুফিয়া বেগম (৬৫) এবং জয়নালের মেয়ে জামেলা (১৫)।

জানা গেছে, ওই এলাকার জয়নাল নামে এক ব্যক্তি তার মা ও মেয়েকে নিয়ে বসবাস করতেন। তবে কয়েকদিন আগে জয়নাল ঢাকায় যাওয়ার কারণে বাড়িতে তার মা সুফিয়া বেগম ও মেয়ে জামেলা ছিল। সকালে প্রতিবেশীরা তাদের বাড়িতে গিয়ে উঠানে সুফিয়াকে বাড়ির উঠানে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পার্শ্ববর্তী একটি গম ক্ষেতের আইলে বিবস্ত্র অবস্থায় জামেলার মরদেহ পাওয়া যায়।

এলাকাবাসীর ধারণা, মধ্যরাতে বাড়ি থেকে দাদিতে হত্যা করে নাতনিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন

তারা জানান, মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির আওয়াজ শুনে রাস্তায় বের হয় স্থানীয়রা কিন্তু পরে কান্নার আওয়াজ থেমে গেলে বাড়িতে চলে যান তারা। পরে সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। একপর্যায়ে জামিলাকে খোঁজাখুঁজির পর বিবস্ত্র অবস্থায় গম ক্ষেতের আইলের ক্ষেতে মরদেহ পাওয়া যায়৷

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, হত্যাকাণ্ডের ঘটনা শোনার পর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের একাধিক টিম এ নিয়ে কাজ করছে। এখন পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছেনা। ঘটনা রহস্য উন্মোচন করে পরবর্তীতে জানানো হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত
ঢাকার আশুলিয়ায় পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে নুরুজ্জামান সামি নামের ১০ বছর বয়সী এক স্কুলছাত্র আহত হয়েছে। 
আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত
রাজশাহীতে সাদিকুর রহমান আজহারীর তাফসির মাহফিলে বিশৃঙ্খলার অভিযোগ
রাজশাহীর বাগমারা উপজেলার মচমইলে মুফাসসিরে কোরআন ও ইসলামি বক্তা মাওলানা সাদিকুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে।
রাজশাহীতে সাদিকুর রহমান আজহারীর তাফসির মাহফিলে বিশৃঙ্খলার অভিযোগ
কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের সভাপতি রাজ্জাক গ্রেপ্তার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী নিষিদ্ধ ঘোষিত উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাককে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের সভাপতি রাজ্জাক গ্রেপ্তার
আরটিভিতে সংবাদ প্রকাশ: দুমুঠো ভাতের জন্য হাহাকার করা সেই বৃদ্ধ দম্পতির পাশে প্রশাসন
আরটিভিতে সংবাদ প্রকাশের পর ঢাকার ধামরাইয়ের সেই অসহায় ও নিঃস্ব বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও জেলা পরিষদ।
আরটিভিতে সংবাদ প্রকাশ: দুমুঠো ভাতের জন্য হাহাকার করা সেই বৃদ্ধ দম্পতির পাশে প্রশাসন
বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
পটুয়াখালীর দুমকিতে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিল জোমাদ্দারকে মারধর ও ২১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
আরও পড়ুন
৫ বছরের শিশুকে লিচু বাগানে নিয়ে গেলেন জামায়াতকর্মী, অতঃপর...
‘আমার মৃত্যুর জন‍্য দায়ী সুমাইয়া, আমার ছেলেকে মারছে শরীফ’
একসঙ্গে চিরনিদ্রায় শায়িত বজ্রপাতে নিহত ৬ জন
আগুন লেগে থমকে গেছে বিদ্যুৎ উৎপাদন, বছর পেরোলেও হয়নি সমাধান