images

অপরাধ / প্রবাস

মানব পাচারের অভিযোগে প্রথমবার বাংলাদেশি প্রতিষ্ঠানকে ব্রিটিশ নিষেধাজ্ঞা

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ১২:৩৯ পিএম

অবৈধভাবে মানব পাচারের অভিযোগে প্রথমবারের মতো বাংলাদেশি কোনো প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটিশ সরকার। নিষেধাজ্ঞা পাওয়া প্রতিষ্ঠানটির নাম ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড। একই সঙ্গে যুক্তরাজ্যে প্রতিষ্ঠানটির মালিকের কোনো সম্পদ থাকলে তা-ও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৫ মে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
Web-Image---Copy

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের দাফন হবে জামালপুরে

যুক্তরাজ‍্যের বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানব পাচার নিষেধাজ্ঞা বিধিমালা–২০২৫ অনুযায়ী এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড ‘গ্লোবাল ইরেগুলার মাইগ্রেশন অ্যান্ড ট্র্যাফিকিং ইন পারসন্স স্যাংশনস রেগুলেশনস ২০২৫’-এর অধীনে মানব পাচারে জড়িত ছিল। বিশেষভাবে, ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নিয়োগে নিযুক্ত ছিল এবং তারপর তাদের শোষণ করেছে।

আরটিভি/এমএইচজে