images

অর্থনীতি / আন্তর্জাতিক

বিশ্ববাজারে আরও কমলো সোনা-রুপার দাম, দেশে ভরি কত

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ০৬:৩৯ পিএম

সম্প্রতি যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে শক্তিশালী চাকরির তথ্য প্রকাশের পর সুদের হার কমানোর সম্ভাবনা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার দাম বড় ধরনের পতন হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) স্পট মার্কেটে সোনার দাম আউন্সপ্রতি ১ শতাংশ কমে ৪,৩৬.২১ ডলারে নেমে এসেছে। সপ্তাহজুড়ে সোনার দাম প্রায় ১ শতাংশ কমেছে। 

মার্কিন সোনা ফিউচারের দামও ০.৭ শতাংশ হ্রাস পেয়ে আউন্সপ্রতি ৪,৩৩.৩০ ডলারে পৌঁছেছে। বাজার বিশ্লেষক নিটেশ শাহের মতে, ভালো শ্রমবাজারের তথ্য ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর আশাকে দুর্বল করেছে, যা সোনার দাম কমার প্রধান কারণ হিসেবে কাজ করছে। 

অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে নন-ফার্ম সেক্টরে নতুন কর্মসংস্থান ১ লাখ ১৯ হাজার হয়েছে, যা পূর্বাভাসের দ্বিগুণেরও বেশি। তবে বেকারত্বের হার চার বছরের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এই পরিস্থিতিতে ডিসেম্বরের ফেড নীতি সভায় সুদের হার কমানোর সম্ভাবনা ৪৪ শতাংশ থেকে কমে ৩৩ শতাংশে নেমে এসেছে।

ফেডের ক্লিভল্যান্ড শাখার প্রেসিডেন্ট বেথ হ্যাম্যাকও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত সুদের হার কমানোর বিষয়ে সতর্কতা দিয়েছেন। এদিকে এশিয়ার সোনার বাজারে সুদের হারের অস্থিরতার কারণে সোনার চাহিদা কমেছে এবং ক্রেতারা অপেক্ষার অবস্থানে রয়েছেন। 

যদিও স্বল্পমেয়াদে চাপ থাকলেও বিশ্লেষকরা বলছেন, ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি, শেয়ারবাজারে উচ্চ ঝুঁকি, ভূরাজনৈতিক অস্থিরতা ও ডলারের ওপর নির্ভরতা কমানোর প্রবণতা কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগকারীদের মধ্যে সোনার প্রতি আগ্রহ অব্যাহত রাখবে। 

এদিকে, রুপার দাম আউন্সপ্রতি ৩.৩ শতাংশ কমে ৪৮.৯৪ ডলারে নেমে এসেছে। প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও যথাক্রমে ১.৩ ও ২ শতাংশ হ্রাস পেয়েছে।

আরও পড়ুন
india

গ্রাহকদের অপেক্ষা করিয়ে ফোনে দুষ্টু ভিডিও দেখছিলেন সরকারি কর্মচারী

দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) এখন ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা।

আরটিভি/এসকে