
অন্ধ্রপ্রদেশে কর্তব্যরত অবস্থায় এক সরকারি কর্মচারীর অশোভন আচরণ নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। কাকিনাড়া জেলার তাল্লারেভু এলাকায় ডাক বিভাগের এক কর্মী অফিস চলাকালীন নিজের মোবাইলে অশ্লীল ভিডিও দেখছিলেন। এমন অভিযোগ ওঠার পর তাকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ওই কর্মচারী অফিসের ডেস্কে কম্পিউটারের সামনে নিশ্চিন্তে বসে নিজের ফোনে দৃষ্টিকটূ ভিডিও দেখছেন। এ সময় অফিসে পরিষেবা নিতে আসা গ্রাহকরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন। কর্মীরা বারবার "কম্পিউটার সিস্টেমে প্রযুক্তিগত সমস্যা" উল্লেখ করে পরিষেবা দিতে দেরি হবে বলে জানালেও, পরে জানা যায় সেই সময় ওই কর্মী ফোনে ব্যস্ত ছিলেন।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক গ্রাহক অভিযোগ করেন, প্রয়োজনীয় ডাক পরিষেবা পেতে তাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। সরকারি দফতরে এমন আচরণ পেশাদারিত্বের প্রশ্ন তোলে বলেও দাবি করেন তারা।
ভিডিওটি প্রথম পোস্ট করে অন্ধ্রপ্রদেশের স্থানীয় একটি সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল ‘বিগটিভিতেলুগু’। ভিডিও সামনে আসার পরই বিষয়টি আলোচনায় আসে এবং কর্তৃপক্ষ দ্রুত তদন্তের আশ্বাস দেয়।
ডাক বিভাগ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত কর্মীকে ইতোমধ্যেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে।
">twitter-frameడ్యూటీ సమయంలో ఫోన్లో అశ్లీల వీడియోలు చూస్తున్న ఉద్యోగి
కాకినాడ జిల్లా తాళ్లరేవు మండల పోస్టాఫీసులో ఉద్యోగి నిర్వాకం
డ్యూటీ సమయంలో ఫోన్లో అశ్లీల వీడియోలు చూస్తూ ప్రజలను గంటల తరబడి వెయిట్ చేయిస్తున్నాడంటూ ఆగ్రహం
కంప్యూటర్లు పని చేయడం లేదంటూ సేవలు నిలిపివేసి బ్రాంచ్… pic.twitter.com/rNXIU73ps9— BIG TV Breaking News (@bigtvtelugu) November 19, 2025
সূত্র: আনন্দবাজার
আরটিভি/এসকে




