images

অর্থনীতি

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, দেশে ভরি কত?

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ , ০৬:০২ পিএম

সম্প্রতি বিশ্ববাজারে সোনার দাম রেকর্ড সাড়ে পাঁচ হাজার ডলারের মাইলফলক অতিক্রম করার পর মুনাফা তোলার প্রবণতা বেড়ে যাওয়ায় বড় পতন দেখা দিয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৭ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম ৭.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৯৯২ ডলারে নেমে এসেছে। 

যুক্তরাষ্ট্রের ফেব্রুয়ারি ডেলিভারির গোল্ড ফিউচারসও ৬.৪ শতাংশ কমে ৪,৯৮৫ ডলারে নামলো। এর আগের দিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিশ্ববাজারে সোনার দাম ছিল রেকর্ড সর্বোচ্চ ৫,৫৯৪ ডলার।

বিশ্লেষকরা বলছেন, সোনার দাম কিছুটা স্থিতিশীল হওয়া স্বাভাবিক হলেও ভবিষ্যতে আবার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রূপার দামও ১৪.১ শতাংশ কমে প্রতি আউন্স ৯৯.৭৭ ডলারে নেমে এসেছে, যা এর আগের রেকর্ড উচ্চতার চেয়ে অনেক নিচে।

দেশের বাজারেও শুক্রবার(৩০জানুয়ারি) সকালে সোনার দাম উল্লেখযোগ্য হারে কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষিত নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার প্রতি ভরি দাম কমে ১৪,৬৩৮ টাকা হয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা।

আরও পড়ুন
GOLD

যেসব কারণে বাড়ছে বিশ্বজুড়ে সোনার দাম

অন্য ক্যারেট অনুযায়ী দাম: ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ২৪ টাকা,সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা।

সোনার এই দাম পতনের কারণে সাময়িক মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সোনার বাজার দীর্ঘমেয়াদে আবারও উর্ধ্বগামী হবে বলে আশা করা যায়।

আরটিভি/এসকে