মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১১:১৫ এএম
দেশের ব্যাংক খাতের বিপুল খেলাপি ঋণ কমতে শুরু করেছে। যা এতদিন পাল্লা দিয়ে বাড়ছিল। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি বা ৫ দশমিক ১৩ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের রোববার (২ মার্চ) রাতে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা। যা মোট ঋণের ৩০ দশমিক ৬০ শতাংশ। এর আগে গত সেপ্টেম্বরে এ অঙ্ক ছিল ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। যা বিতরণকৃত ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা জানান, বিশেষ নীতি সহায়তার মাধ্যমে বিপুল খেলাপি ঋণ পুনঃতফসিল এবং নতুন ঋণ বিতরণে স্বচ্ছতা ও ঋণ আদায়ে নজরদারি বৃদ্ধির কারণেই খেলাপি ঋণ কমতে শুরু করেছে।
সরকার মালিকানাধীন ব্যাংকের খেলাপি ঋণ বিতরণ করা ঋণের ৪৪ দশমিক ৪৪ শতাংশ, বেসরকারি খাতের ব্যাংকে ২৮ দশমিক ২৫ শতাংশ, বিদেশি ব্যাংকে ৪ দশমিক ৫১ শতাংশ এবং বিশেষায়িত ব্যাংকে ৩৯ দশমিক ৭৪ শতাংশ ঋণ খেলাপি হয়েছে।
আরটিভি/ এমএ