images

অর্থনীতি

ব্যাংকিং খাতে মূলধন ঘাটতি কমাতে সহায়তা করবে আইএফসি

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ১০:৩৫ এএম

বাংলাদেশের ব্যাংকিং খাতে ক্রমবর্ধমান মূলধন ঘাটতি দূর করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে গতি ফেরাতে ‘ট্রেড সাপোর্ট’ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক গোষ্ঠীর প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। 

বুধবার (১৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বসন্তকালীন বৈঠকের সাইডলাইনে আয়োজিত এক সভায় সংস্থাটি এই সহায়তার প্রতিশ্রুতি দেয়।

আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে আইএফসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার এবং বেসরকারি খাতের উন্নয়নে বড় ধরণের বিনিয়োগের রূপরেখা তুলে ধরেন।

আরও পড়ুন
Web-Image5

পোশাক শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে নীতি সহায়তার আহ্বান বিজিএমইএ’র

বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, আইএফসি কেবল ব্যাংকিং খাতের মূলধন ঘাটতি মেটাতেই কাজ করবে না, বরং দেশের বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্প পুনরায় চালু করতে বিশেষ বিনিয়োগ প্যাকেজ দেবে। বিশেষ করে বেসরকারি খাতের যেসব প্রতিষ্ঠান মূলধন সংকটে ধুঁকছে, সেগুলোর উন্নয়নে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। 

বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং ও সার্বিক অর্থনীতিতে যে চাপের পরিবেশ তৈরি হয়েছে, আইএফসির এই বিনিয়োগ ও কারিগরি সহায়তা সেই সংকট নিরসনে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন অর্থমন্ত্রী। 

তিনি বলেন, সরকার ব্যাংকিং খাতের সংস্কারে কাজ করছে এবং আইএফসির এই ইতিবাচক সাড়া আমাদের অর্থনীতিতে স্থিতিশীলতা আনবে। এই বিনিয়োগের ফলে কেবল ব্যাংকগুলোই শক্তিশালী হবে না, বরং দেশে বড় আকারের নতুন কর্মসংস্থান তৈরি হবে।

আরটিভি/এআর