images

অর্থনীতি

ডিএসইর সক্ষমতা বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে বৈঠক

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ০৮:৫৪ পিএম

দেশের পুঁজিবাজারের সামগ্রিক পরিস্থিতি এবং প্রাতিষ্ঠানিক কাঠামো উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনির সঙ্গে বৈঠক করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তারা।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানী ঢাকার নিকুঞ্জে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
n

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করবে ইরান

বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এতে পুঁজিবাজারের ইকোসিস্টেম, প্রাতিষ্ঠানিক কাঠামো ও সক্ষমতা, ঢাকা স্টক এক্সচেঞ্জের ভূমিকা, সামগ্রিক কার্যক্রম, ডিএসইর ভবিষ্যৎ পরিকল্পনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আরটিভি/এআর