images

অর্থনীতি

শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল আরও ১০ ব্যাংক

রোববার, ০৩ মে ২০২৬ , ০৫:১৪ পিএম

শেয়ারবাজারে তালিকাভুক্ত আরও ১০টি ব্যাংককে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ক্যাটাগরি ‘জেড’ হলো শেয়ারবাজারের লেনদেন ক্যাটাগরিগুলোর মধ্যে সর্বনিম্ন ক্যাটাগরি। এই বিভাগের কোম্পানিগুলো দুর্বল ও জাঙ্ক স্টক হিসেবে পরিচিত। 

রোববার (৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই ১০ ব্যাংকের শেয়ার লেনদেনের জন্য ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে

ব্যাংকগুলো হলো- এবি ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, এনআরবিসি ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি।

আরও পড়ুন
dhs

বন্ধ কারখানা চালু করতে আসছে বিশেষ তহবিল

ডিএসই জানিয়েছে, পরপর দুই বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় ব্যাংকগুলোর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এছাড়া ‘জেড’ ক্যাটাগরিতে নামানোর কারণে ব্যাংকগুলোর শেয়ার কিনতে কোনো ঋণ পাওয়া যাবে না, যা আজ থেকে কার্যকর হবে।

এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) একই কারণে ইসলামী ব্যাংক পিএলসি, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এবং সাউথ বাংলা অ্যাগ্রিকালচার ব্যাংক পিএলসিকে ‘জেড’ ক্যাটাগরিতে নামানো হয়। ওই ব্যাংকগুলোর শেয়ার কিনতেও ঋণ সুবিধা স্থগিত করা হয়েছে।

আরটিভি/কেডি/এমএইচজে