images

অর্থনীতি / শেয়ারবাজার

বিএসইসির চেয়ারম্যানসহ ৪ কমিশনারের হঠাৎ পদত্যাগ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ১১:৫৮ এএম

দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চারজন কমিশনার একযোগে পদত্যাগ করেছেন। 

বৃহস্পতিবার (৪ জুন) তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগ করা অন্য কমিশনাররা হলেন মো. মোহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফুদ্দিন।

জানা গেছে, ২০২৪ সালের বিভিন্ন সময়ে এসব কমিশনার নিয়োগ পান। চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য দায়িত্ব পান। পরে ধাপে ধাপে বাকি কমিশনাররা কমিশনে যোগ দেন।

আরও পড়ুন
89i

চট্টগ্রামে থাকা জাহাজে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

এর আগে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দেন, আগামী দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন করা হবে। সেই ঘোষণার পরই এ পদত্যাগের ঘটনা ঘটল।

এদিকে চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগের খবরে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিনিয়োগকারী ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন কমিশনের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ বিনিয়োগকারীরা। মানববন্ধন, বিক্ষোভ, সড়ক অবরোধসহ নানা কর্মসূচিও পালন করা হয়েছে।


আরটিভি/জেএমএ