বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১১:০১ এএম
দেশের বাজারে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায়। অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম রাখা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
দেশে সোনা ও রুপার দাম নির্ধারণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২৮ জুলাই সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর করেছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের বাজারে এই দামেই সোনা ও রুপার গহনা বিক্রি হবে।
বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকায়।
অন্যদিকে, রুপার ক্ষেত্রেও নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৬০৭ টাকা। ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ৩৭৪ টাকায়, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৯৭১ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের মূল্য এবং দেশীয় পরিস্থিতি বিবেচনায় এসব দাম নির্ধারণ করা হয়েছে। নতুন কোনো মূল্য ঘোষণা না হওয়া পর্যন্ত দেশের জুয়েলারি দোকানগুলোতে এই মূল্য কার্যকর থাকবে।
আরটিভি/এসকে