images

শিক্ষা

৪৯তম বিসিএসে ক্যাডার পদে ৩ জনের মনোনয়ন স্থগিত

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ , ০১:৩৪ পিএম

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে মনোনীত তিন প্রার্থীর পদ স্থগিত করেছে। 

বুধবার (২৬ নভেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

আরও পড়ুন
10

অপরিচিতদের সচিবালয়ে প্রবেশ পাস না দিতে চিঠি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সাময়িকভাবে মনোনীত ৩ (তিন) জন [রেজি: নম্বর- ১২০২৭১৩০, মনোনয়নকৃত পদ- প্রভাষক (ইংরেজি), রেজি: নম্বর- ১৫৬০৩৭০৫, মনোনয়নকৃত পদ- প্রভাষক (সমাজ কল্যাণ), রেজি: নম্বর-১২০০৩৩১৪, মনোনয়নকৃত পদ- প্রভাষক (ইংরেজি)] প্রার্থীর মনোনয়ন আপাতত স্থগিত রাখা হলো।

4

এতে আরও বলা হয়, স্থগিতকৃত তিন প্রার্থীকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে স্নাতক (সম্মান) পাসের মূল/সাময়িক সনদ জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

আরটিভি/এস