অপরিচিতদের সচিবালয়ে প্রবেশ পাস না দিতে চিঠি

আরটিভি নিউজ

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ , ১২:২২ পিএম


অপরিচিতদের সচিবালয়ে প্রবেশ পাস না দিতে চিঠি
ছবি: সংগৃহীত

সচিবালয়ে প্রবেশ পাস অপরিচিত দর্শনার্থীদের না দিতে সংশ্লিষ্টদের চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

বিজ্ঞাপন

সচিবালয় প্রবেশে অপরিচিতদের ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে সম্প্রতি সব মন্ত্রণালয় এবং বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুন

চিঠিতে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিবদের একান্ত সচিব, অতিরিক্ত সচিব এবং যুগ্মসচিবরা বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে দর্শনার্থীদের প্রবেশের জন্য ওটিপি প্রদান করে থাকেন। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, ওটিপি প্রদানের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে ওটিপি গ্রহণ করে কিছু দর্শনার্থী সচিবালয়ের অভ্যন্তরে প্রবেশ করে বিশৃঙ্খলার সৃষ্টি করছেন। এতে সচিবালয়ের কর্মপরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। এ কারণে দর্শনার্থীদের অনুকূলে ওটিপি প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

এমতাবস্থায়, পরিচিতি নিশ্চিত না হয়ে কাউকে ওটিপি প্রদান করা থেকে বিরত থাকার জন্য এবং অপরিচিত/স্বল্পপরিচিত/সন্দেহজনক কাউকে ওটিপি প্রদান করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানানো হয় চিঠিতে।

এই চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনারকেও দেওয়া হয়েছে। উপ-পুলিশ কমিশনারকে সচিবালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জোরদার রাখতে সচেষ্ট থাকার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

বিজ্ঞাপন

সপ্তাহের প্রতি সোমবারের পাশাপাশি বৃহস্পতিবারও বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ রয়েছে। সপ্তাহের এই দুই দিন (সোম ও বৃহস্পতিবার) অনুমোদিত কার্ডধারী ছাড়া কেউ সচিবালয়ে প্রবেশ করতে পারছেন না।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission