images

শিক্ষা

৪৫তম বিসিএসের নন-ক্যাডারের ফল প্রকাশ, সুপারিশ পেলেন যারা

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ , ০৬:৩৮ পিএম

৪৫তম বিসিএসের নন-ক্যাডারের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৫৬৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন
02

এইচএসসির বাংলা সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত

এতে বলা হয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার ক্ষমতাবলে পিএসসি ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর আওতাধীন নন-ক্যাডার পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করল। ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর আওতাধীন বিভিন্ন নন-ক্যাডার পদের মোট ৫৬৫ (পাঁচশত পয়ষট্টি) সংশোধিত শূন্য পদের বিপরীতে ৫৪৫ (পাঁচশত পয়তাল্লিশ) পদে নিয়োগের লক্ষ্যে সাময়িকভাবে (provisionally)  সুপারিশ করা হয়েছে।

এর আগে বুধবার রাতে ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে পিএসসি। এ বিসিএসে ১৮০৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগে সুপারিশ করা হয়েছে।

সুপারিশপ্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

আরটিভি/এফএ