এইচএসসির বাংলা সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ , ০৪:৫৪ পিএম


এইচএসসির বাংলা সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের বিদ্যমান পাঠ্যসূচি বহাল থাকবে। এতে নতুন কোনো পাঠ্যসূচি যুক্ত করা হয়নি। এ ছাড়া নতুন করে নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই পাঠ্যসূচি পরবর্তী শিক্ষাবর্ষগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য থাকবে।

বিজ্ঞাপন

বুধবার (২৬ নভেম্বর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে প্রকাশিত স্মারকে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন

এতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের জন্য ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিদ্যমান পাঠ্যসূচি প্রযোজ্য হবে। পুনরায় নির্দেশনা না দেওয়া পর্যন্ত একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিদ্যমান পাঠ্যসূচি পরবর্তী শিক্ষাবর্ষগুলোর জন্য প্রযোজ্য হবে।

বিজ্ঞাপন

স্মারকটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission