images

শিক্ষা

স্থগিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ০৫:৪৫ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শীতকালীন ছুটি স্থগিত করা হয়েছে। অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এ ছুটি ছিল। এ ছুটি পরে দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন
Web-Image_20250816_141130101

অভিষেকের সম্মাননা বর্জন গকসু নেতার 

রোববার (৩০ নভেম্বর) জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা, জকসু নির্বাচন ও প্রাকৃতিক দুর্যোগের (ভূমিকম্প) কারণে অ্যাকাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিলে রিপোর্ট সাপেক্ষে স্থগিত করা হলো।

চলতি বছরের ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এ ছুটি দেওয়ার কথা ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি পরবর্তীতে প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

আরটিভি/এমএ