images

শিক্ষা

৫৮ অধ্যক্ষ-প্রধান শিক্ষককে শুনানিতে তলব

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ , ০৩:৫০ পিএম

এমপিওভুক্তি, বকেয়া প্রদান, এমপিও বন্ধকরণ ও ছাড়করণের বিষয়ে সিদ্ধান্ত নিতে শুনানির জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৮ জনকে ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

আগামী ১০ ডিসেম্বর এ শুনানি অনুষ্ঠিত হবে। এতে প্রয়োজনীয় কাগজপত্রসহ ৫৮ অধ্যক্ষ, প্রভাষক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষিকাকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন
7clg

দা‌বি আদায় না হ‌ওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের

এতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রভাষক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষিকা, সহকারী লাইব্রেরিয়ান, অফিস সহকারীর এমপিওভুক্তি, বকেয়া প্রদান, এমপিও বন্ধকরণ ছাড়করণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে তাদের নিয়োগসহ যাবতীয় তথ্যাদি যাচাই করার জন্য শুনানি গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুনানিতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে (বক্তব্যের সমর্থনে সচিব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বরাবর আবেদন এবং সূচিপত্রসহ সকল কাগজপত্রাদিসহ) অংশগ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। 
 
আরটিভি/এমএ