দা‌বি আদায় না হ‌ওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের

আরটিভি নিউজ

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ , ০১:৩৭ পিএম


দা‌বি আদায় না হ‌ওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের
৭ কলেজ শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

সরকারি সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

বিজ্ঞাপন

সোমবার (৮ ডিসেম্বর) সকালে শিক্ষা ভবনের পেছনের অংশে গিয়ে দেখা যায়, দেড় থেকে দুই শতাধিক শিক্ষার্থী অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে তাদের দাবির পক্ষে অবস্থান জানাচ্ছেন। রাতেও তারা সড়কে অবস্থান করেছেন বলে জানান আন্দোলনকারীরা।

এই সময় এক শিক্ষার্থী বলেন, অবস্থান কর্মসূচি অব্যাহত আছে। রাতেও এখানে থেকেছি। সরকারের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আমরা সরছি না। দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাব।

বিজ্ঞাপন

আরেক শিক্ষার্থী জানান, অধ্যাদেশ না নেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের দাবি যৌক্তিক, সরকারকে এটি মানতেই হবে।

পুলিশ জানায়, শিক্ষার্থীরা রোববার(৭ ডিসেম্বর) রাতেও শিক্ষা ভবনের সামনে অবস্থান করেছিলেন। সকাল ১০টার দিকে সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনায় তাদের শিক্ষা ভবনের পেছনের অংশে সরে যেতে অনুরোধ করা হয়। 

বিজ্ঞাপন

রোববার সকালে সাত কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। পরে দুপুরে শিক্ষা ভবনের সামনের সড়ক ও বিকেলে হাইকোর্ট মোড় অবরোধ করেন। এতে প্রেস ক্লাব, গুলিস্তান, সচিবালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানিয়ে দেন, সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অধ্যাদেশ ঘোষণার আগ পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission