images

শিক্ষা

এসএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে যে নির্দেশনা

রোববার, ১৮ জানুয়ারি ২০২৬ , ০৫:৩৮ পিএম

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শিক্ষার্থীরা নির্দিষ্ট আটটি মডেলের সায়েন্টিফিক নন–প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এছাড়া পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবেন। 

রোববার (১৮ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus এবং Fx-991CW মডেল ব্যবহার করতে পারবে। এ ছাড়াও সাধারণ (নন–সায়েন্টিফিক) ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকবে।

বিজ্ঞপ্তিতে বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Web-Image

গবেষণার তথ্য উপস্থাপন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

এদিকে চলতি বছরের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রকাশিত সূচি অনুযায়ী, এ বছর এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে। এরপর ৭ জুন থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে, যা চলবে ১৪ জুন পর্যন্ত।

আরটিভি/কেআই