ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

গবেষণার তথ্য উপস্থাপন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৪৩ পিএম
ফাইল ছবি

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যেসব কর্মকর্তা গত এক বছরের মধ্যে পিএইচডি, এমফিল বা এমএস ডিগ্রি সম্পন্ন করেছেন, তাদের গবেষণার সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা দিয়েছে।

মাউশির প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক-৩ সামিনা সুলতানা স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, উচ্চতর ডিগ্রিধারী কর্মকর্তাদের গবেষণার বিষয়বস্তু, উদ্দেশ্য, মূল ফলাফল এবং এর ব্যবহারিক গুরুত্ব সর্বোচ্চ ১০টি পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে উপস্থাপন করতে হবে।

আরও পড়ুন

গবেষণালব্ধ এই জ্ঞান দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ঠিক কীভাবে ভূমিকা রাখতে পারে, তা যাচাই করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের গবেষণার সারসংক্ষেপ আগামী ১৮ জানুয়ারি রবিবারের মধ্যে সফট কপিসহ (নিকোশ ফন্ট) ই-মেইলে ([email protected]) অধিদপ্তরের প্রশিক্ষণ শাখায় পাঠাতে বলা হয়েছে। প্রেজেন্টেশনের সুনির্দিষ্ট তারিখ, সময় ও স্থান পরবর্তীতে কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হবে।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অর্জিত উচ্চতর ডিগ্রির ফলাফল ও এর প্রায়োগিক দিকগুলো নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরতেই এই প্রেজেন্টেশনের আয়োজন করা হয়েছে বলে জানায় মাউশির সংশ্লিষ্ট কর্মকর্তারা। সূত্র: বাসস

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাবিতে শিক্ষার্থীর কান থেকে সোনার দুল ছিনতাই
‎‎​ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের ভেতরে শাটলে যাওয়ার সময় এক ছাত্রীর কানের সোনার দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 
ঢাবিতে শিক্ষার্থীর কান থেকে সোনার দুল ছিনতাই
চুয়েট শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে মিছিল
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান আন্দোলনের আজ নবম দিনেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ বা কার্যকর পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
চুয়েট শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে মিছিল
পাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও হুমকির অভিযোগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সজীব প্রামাণিকের বিরুদ্ধে তার স্ত্রীকে মারধর, হুমকি ও নির্যাতনের অভিযোগ উঠেছে।
পাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও হুমকির অভিযোগ
ইবিতে বাসকাণ্ডে ফের সংঘর্ষ, আহত অনেকেই 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাসে সিনিয়র-জুনিয়র মারামারিকে কেন্দ্র করে আইসিটি ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ইবিতে বাসকাণ্ডে ফের সংঘর্ষ, আহত অনেকেই 
ডিপ্লোমা শিক্ষার্থীদের বদলি আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিসারিজ ও ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষাক্রমের ৩য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থীদের বদলি আবেদন শুরু হচ্ছে ৩০ সেপ্টেম্বর।
ডিপ্লোমা শিক্ষার্থীদের বদলি আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
আরও পড়ুন
জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই ছেলে-মেয়ের আচরণে পার্থক্য, নতুন গবেষণায় চমক
সবজিতে ব্যবহার হচ্ছে মাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি কীটনাশক
বিচ্ছেদে কে বেশি কষ্ট পান, পুরুষ নাকি নারী? যা বলছে গবেষণা
মানবমস্তিষ্ক দুটি পৃথক অঙ্গের সমষ্টি