images

শিক্ষা

ইউজিসির সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খানের পদত্যাগ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ০৯:৩৬ পিএম

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান পদত্যাগ করেছেন। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে তিনি ইউজিসির চেয়াম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন।

বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান গণমাধ্যমকে বলেন, ৩ পৃষ্ঠার চিঠি লিখে সিলগালা কাম চেয়ারম্যান বরাবর জমা দিয়েছি।

আরও পড়ুন
1.1

১ হাজার মাদরাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে: শিক্ষামন্ত্রী 

এর আগে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। এরপর তিনি ইউজিসির গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি শাখার দায়িত্ব পালন করেন।

তবে ইউজিসির আলোচিত হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন 'হিট' প্রকল্পসহ নানা অনিয়মনের অভিযোগে সাম্প্রতিককালে বেশ সমালোচনার মুখে পড়েন তিনি। ইউজিসিসহ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি অংশ তাকে সরিয়ে দেওয়ার জন্য তদবির শুরু করে। গত কয়েকদিন ধরে তাকে সরিয়ে দেওয়া হবে, এমন গুঞ্জনও ছিল।

আরটিভি/এমএম