১ হাজার মাদরাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে: শিক্ষামন্ত্রী 

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ০৪:২৬ পিএম


১ হাজার মাদরাসা য় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে: শিক্ষামন্ত্রী 
ছবি: সংগৃহীত

দেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের মাধ্যমে কর্মমুখী করে তোলার লক্ষ্যে ঐতিহাসিক এক উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই লক্ষ্যে দেশের এক হাজার মাদরাসায় পর্যায়ক্রমে কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের ২০তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান।

আরও পড়ুন

শিক্ষামন্ত্রী বলেন, মাদরাসা শিক্ষাকে কেবল ধর্মীয় শিক্ষার গণ্ডিতে সীমাবদ্ধ রাখা হবে না বরং এটিকে যুগোপযোগী করতে কারিকুলামে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। মাদরাসার পাঠ্যক্রমে এখন থেকে পেশাভিত্তিক এবং বৃত্তিমূলক বিভিন্ন বিষয় যুক্ত করা হবে। শুধু ধর্মীয় পড়াশোনা নয় বরং শিক্ষার্থীরা যাতে বিজ্ঞান প্রযুক্তি তথ্যপ্রযুক্তি এবং ইংরেজি ভাষায় পারদর্শী হয়ে উঠতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করবে মন্ত্রণালয়। এরই মধ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ একটি বিশেষ কমিটি গঠন করেছে যারা শিক্ষাক্রম পরিবর্তনের কাজ শুরু করেছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, সরকার শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার সুযোগ দেওয়ার মাধ্যমে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন। এর মধ্যেই দেশের ৫৪৮টি মাদরাসায় সফলভাবে ভোকেশনাল বা কারিগরি কোর্স চালু করা হয়েছে। এই সফলতার আলোকে আরও এক হাজার মাদরাসায় পর্যায়ক্রমে কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে। এর ফলে মাদরাসা শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে সরাসরি বিভিন্ন কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখতে পারবে।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission