images

শিক্ষা

শিক্ষকদের বেতন-বোনাস নিয়ে মাউশির নতুন নির্দেশনা

বুধবার, ১৩ মে ২০২৬ , ১০:৪৩ পিএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন এবং পবিত্র ঈদুল আজহার উৎসব ভাতার বিল সাবমিটের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

বুধবার (১৩ মে) মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন এ নির্দেশনার কথা জানিয়েছেন।

ইএমআইএস সেলের এ প্রোগ্রামার বলেন, প্রতিষ্ঠানপ্রধানদের আগামী ১৩ মের মধ্যে ইএমআইএস সিস্টেমে ঈদ বোনাসের বিল সাবমিট করতে হবে। আর মে মাসের বেতন সাবমিট শুরু হবে বৃহস্পতিবার (১৪ মে) থেকে। আজই এসংক্রান্ত চিঠি জারি করা হবে।

আরও পড়ুন
SSC

২০২৭ সালের এসএস‌সি ও এইচএস‌সির সম্ভাব্য সময় জানালেন শিক্ষামন্ত্রী

মাউশি জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধানরা তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রত্যেক শিক্ষক-কর্মচারীর প্রাপ্য অর্থ সঠিকভাবে নির্ধারণ করে আলাদা আলাদাভাবে বিল দাখিল করবেন।

যদি কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ করেন বা পদত্যাগ করেন, তবে বিধি মোতাবেক তাদের প্রাপ্য অংশ নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে।

এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরা পাঠান। অনলাইনে বিল দাখিলের পর যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতন-ভাতা ও বোনাস ছাড়ের ব্যবস্থা করা হয়। 

আরটিভি/এমএম