২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় নিয়ে ধারণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি জানিয়েছেন, আগামী বছর থেকে জানুয়ারি মাসের শেষে দিকে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমান পরীক্ষা। আর জুন মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষা।
বুধবার (১৩ মে) বিকেলে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনলজির (আইইউটি) এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বিভাগের কারণে শিক্ষার্থীদের যাতে সময় নষ্ট না হয় অর্থাৎ সেশনজট কমাতে ব্যবস্থা নিচ্ছে সরকার।
অনুষ্ঠানে আইইউটি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রো- ভাইস চ্যান্সেলর হিসাইন আরবী নুরসহ আইইউটির বিভিন্ন ডিপার্টমেন্টের প্রফেসর ও শিক্ষার্থীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরটিভি/এসএইচএম




