images

শিক্ষা

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে পাশে স্টাডিনেট

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০৫:২৫ পিএম

বিদেশে উচ্চশিক্ষা মানেই শিক্ষার্থী ও অভিভাবকদের প্রথম পছন্দ অস্ট্রেলিয়া। মানসম্পন্ন শিক্ষাব্যবস্থা, গবেষণাভিত্তিক কারিকুলাম, আধুনিক ক্যাম্পাস-সুবিধা এবং পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম কাজ করার সুযোগ সব মিলিয়ে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষাধিক আন্তর্জাতিক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান দেশটিতে। এই আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ যান বাংলাদেশ থেকেও। 

অস্ট্রেলিয়াতে বাংলাদেশী শিক্ষার্থীদের সঠিক কোর্স ও প্রতিষ্ঠান নির্বাচন প্রক্রিয়া সহজ করতে এডুকেশন রোডশো আয়োজন করছে অস্ট্রেলিয়ার এআই-পাওয়ার্ড এডটেক প্রতিষ্ঠান স্টাডিনেট। প্রতিষ্ঠানটি এবার নিয়ে আসছে অস্ট্রেলিয়ান হায়ার এডুকেশন রোডশো ২০২৬, যা আগের তুলনায় বৃহত্তর পরিসরে একসাথে অনুষ্ঠিত হবে তিনটি শহরে।

আয়োজনের সূচি অনুযায়ী, ৩১ জুলাই ঢাকার শেরাটন হোটেলে শুরু হবে রোডশো।  এরপর ১০ আগস্ট চট্টগ্রামের দ্যা পেনিনসুলায় এবং সবশেষে ১৫ আগস্ট সিলেটে স্টাডিনেটের নিজস্ব অফিসে অনুষ্ঠিত হবে এই আয়োজন।  তিনটি ভেন্যুতেই কার্যক্রম চলবে সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আরও পড়ুন
9

৯ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়সীমা ঘোষণা ও জরুরি নির্দেশনা

এই আয়োজনের মূল আকর্ষণ হলো, শিক্ষার্থীরা কোনো সার্ভিস চার্জ ফি ছাড়াই সরাসরি কথা বলতে পারবে অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে এবং আবেদনের আগে হোক বা পরে, কোনো পর্যায়েই কোনো ফি প্রযোজ্য নয়।  থাকছে ইনস্ট্যান্ট প্রোফাইল অ্যাসেসমেন্টের সুবিধা, যার মাধ্যমে একজন শিক্ষার্থী নিজের যোগ্যতা অনুযায়ী কোন কোর্স বা কোন বিশ্ববিদ্যালয় তার জন্য সবচেয়ে উপযুক্ত, তা সরাসরি জানতে পারবে।  এছাড়া থাকছে ১০০% স্কলারশিপ এর সুযোগ এবং ক্রেডিট ট্রান্সফার সুবিধা। এছাড়া স্টাডিনেট কাছ থেকে মিলবে ব্যক্তিগত পরামর্শ এবং প্রতিজন নিবন্ধিত অংশগ্রহণকারীর জন্য থাকছে উপহার।

রোডশোতে একত্র হচ্ছে অস্ট্রেলিয়ার ৩০টিরও বেশি স্বীকৃত বিশ্ববিদ্যালয়, যার মধ্যে রয়েছে দেশটির শীর্ষস্থানীয় গ্রুপ অফ এইট-ভুক্ত প্রতিষ্ঠানও। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য অ্যাডিলেড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব উলংগং, লা ট্রোব ইউনিভার্সিটি, ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি, সিকিউ ইউনিভার্সিটি, ফেডারেশন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড এবং টরেন্স ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া। এত সংখ্যক স্বীকৃত বিশ্ববিদ্যালয় একই আয়োজনে উপস্থিত থাকায় শিক্ষার্থীরা একই দিনে একাধিক প্রতিষ্ঠানের কোর্স, খরচ ও ভর্তি-শর্ত সরাসরি যাচাই করে সিদ্ধান্ত নিতে পারবেন। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো প্রকৌশল, স্বাস্থ্যবিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, ব্যবসায় প্রশাসন, আইন, সাংবাদিকতা, নার্সিং ও সমাজবিজ্ঞানসহ বিস্তৃত পরিসরের ক্যারিয়ার-কেন্দ্রিক কোর্স পরিচালনা করে থাকে।

দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা-আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় নির্বাচন, ভর্তি প্রক্রিয়া  সংক্রান্ত পরামর্শ প্রদান করে আসছে স্টাডিনেট। এই সেবাকে আরও প্রযুক্তিনির্ভর ও সহজলভ্য করতে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে চালু করেছে দুটি ডিজিটাল প্ল্যাটফর্ম — Studynet.io এবং Studynet.ai — যা শিক্ষার্থীদের কাছে একটি নির্ভরযোগ্য এআই-সহায়ক টুল হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে।
গত বছরের আয়োজনে স্টাডিনেটের সরাসরি কাউন্সেলিং সেবার আওতায় এসেছেন বিশ হাজারেরও বেশি শিক্ষার্থী, যাদের একটি উল্লেখযোগ্য অংশ বর্তমানে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সফলভাবে অধ্যয়নরত।  এই সাফল্যকে ভিত্তি করেই আবারও আয়োজিত হচ্ছে স্টাডিনেট অস্ট্রেলিয়ান হায়ার এডুকেশন রোডশো ২০২৬।

আয়োজকদের ভাষ্যমতে, যারা অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ খুঁজছেন কিন্তু সঠিক দিকনির্দেশনার অভাবে সিদ্ধান্তহীনতায় ভুগছেন, তাদের জন্য এই রোডশো একটি সময়োপযোগী ও কার্যকর সমাধান হিসেবে কাজ করবে বলে তারা মনে করছেন।

আসন-সংখ্যা সীমিত থাকায় আগ্রহী শিক্ষার্থীদের যথাসম্ভব দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন আয়োজকরা। রেজিস্ট্রেশন করা যাবে এই লিংকে: https://events.studynet.com.au/bd_event 

আরটিভি/ এসকেডি