ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

৯ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়সীমা ঘোষণা ও জরুরি নির্দেশনা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৭ পিএম
ফাইল ছবি

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

ঘোষণা অনুযায়ী, আগামী ২ আগস্ট থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। বিলম্ব ফি ছাড়া নিবন্ধন করা যাবে ৩০ আগস্ট পর্যন্ত।

সোমবার (২৭ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বোর্ডের আওতাধীন সব স্বীকৃতিপ্রাপ্ত ও পাঠদানের অনুমতিপ্রাপ্ত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, শুধু অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ এবং পূর্বে রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরাই নবম শ্রেণিতে ভর্তি ও নিবন্ধনের সুযোগ পাবে। রেজিস্ট্রেশনের সময় শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বরসহ সব প্রয়োজনীয় তথ্য অনলাইনে সংযুক্ত করতে হবে। অনলাইনে আপলোড করা তথ্যের বাইরে কোনো দাবি গ্রহণ করা হবে না।

শিক্ষার্থীদের বয়সের বিষয়েও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। নিবন্ধনের সময় কোনো শিক্ষার্থীর বয়স ১২ বছরের কম বা ১৮ বছরের বেশি হলে তার রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে না বলে উল্লেখ করা হয়েছে এতে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রুপ বা বিভাগ নির্বাচনের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা শিক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা এবং সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেবেন। পরে শিক্ষার্থীরা অভিভাবকের সঙ্গে আলোচনা করে বিভাগ নির্বাচন করবে এবং প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন দেবে। প্রয়োজন হলে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল বিবেচনায় নিয়েও গ্রুপ নির্ধারণ করা যাবে।

রেজিস্ট্রেশন কার্যক্রমে তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিশিক্ষকসহ তিন সদস্যের একটি ‘রেজিস্ট্রেশন কমিটি’ গঠন করতে হবে। চূড়ান্তভাবে তথ্য সাবমিট করার আগে কমিটি ভর্তি ফরমের সঙ্গে অনলাইন তথ্য মিলিয়ে দেখবে। এ কাজে কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের সম্পৃক্ত করা যাবে না। তথ্যগত ভুল বা অনিয়মের জন্য প্রতিষ্ঠানপ্রধান ও কমিটির সদস্যরা যৌথভাবে দায়ী থাকবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বোর্ড নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জনপ্রতি ১৯৬ টাকা। নির্ধারিত সময় পেরিয়ে বিলম্ব ফিসহ নিবন্ধন করতে হলে ৩৩৬ টাকা পরিশোধ করতে হবে, যার মধ্যে ১৫০ টাকা বিলম্ব ফি হিসেবে যুক্ত থাকবে। রেজিস্ট্রেশন, ক্রীড়া, স্কাউট, গার্লস গাইড, বিজ্ঞান ও প্রযুক্তি, রেড ক্রিসেন্ট এবং বিএনসিসি ফি মিলিয়ে এই ফি নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ফি পরিশোধের জন্য শিক্ষা বোর্ডে যাওয়ার প্রয়োজন হবে না। প্রতিষ্ঠানগুলো ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে OEMS/eSIF-এ প্রবেশ করে ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ‘eSIF SSC 2026’ অপশন থেকে সোনালী সেবা স্লিপ প্রিন্ট করবে। ব্যাংকে ফি জমার ২৪ ঘণ্টা পর পেমেন্ট ক্লিয়ার হলে ই-এসআইএফ পূরণ করা যাবে। একই চালানের ফটোকপি ব্যবহার করে ব্যাংকে অর্থ জমা দেয়া যাবে না।

এছাড়া, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন বাবদ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ১ হাজার টাকা এবং বিশ্ব স্কাউট সংস্থার ফি হিসেবে ৪০০ টাকা সোনালী ব্যাংকের নির্ধারিত হিসাবে পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি বা স্বীকৃতি নবায়ন হালনাগাদ নেই, তাদের প্রতি তিন বছর মেয়াদি নির্ধারিত ফি পরিশোধ করে অনলাইনে নবায়নের আবেদন করতে হবে। সম্প্রতি স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে বা এ-সংক্রান্ত কোনো জটিলতা তৈরি হলে তার সম্পূর্ণ দায়দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাবিতে সেই হামলার ঘটনায় তিন সাংবাদিক সংগঠনের বয়কটের ডাক
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সব ধরনের কর্মসূচী বয়কটের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ৩টি সংগঠন।
রাবিতে সেই হামলার ঘটনায় তিন সাংবাদিক সংগঠনের বয়কটের ডাক
যবিপ্রবিতে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া সপ্তাহ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের উদ্যোগে গত ১২ অক্টোবর শুরু হওয়া এ আয়োজন শেষ হয় ১৩ অক্টোবর। এতে বিভাগটির শিক্ষার্থীদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।
যবিপ্রবিতে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ইবি ডিবেটিং সোসাইটির সেই সভাপতি
নিয়মবহির্ভূত কমিটি গঠন ও অর্থ গোপনের অভিযোগ উঠার পর সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (আইইউডিএস) সেই বিতর্কিত সভাপতি ইয়াছিন আলী।
সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ইবি ডিবেটিং সোসাইটির সেই সভাপতি
টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে কবি নজরুল কলেজ
শ্রী শ্রী দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষ্যে কবি নজরুল সরকারি কলেজে টানা ১২ দিন ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে। কলেজের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৮ অক্টোবর (রবিবার) থেকে শুরু হয়ে ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ক্লাস স্থগিত থাকবে।
টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে কবি নজরুল কলেজ
তিন মাস ধরে বেতনহীন বুটেক্সের আউটসোর্সিং কর্মীরা
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ৪৯ জন কর্মী তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। আউটসোর্সিং প্রতিষ্ঠানের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়া ও সরকারি নীতিগত পরিবর্তনের কারণে বেতন পরিশোধে জটিলতা তৈরি হয়েছে। বেতন না পেয়ে ঋণ করে সংসার চালাচ্ছেন অনেক কর্মী। আসন্ন পূজার আগে বকেয়া বেতন পাওয়া নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন তারা।
তিন মাস ধরে বেতনহীন বুটেক্সের আউটসোর্সিং কর্মীরা
আরও পড়ুন
অনির্দিষ্টকালের জন্য ঢাকার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
বিশ্ব ছাত্র দিবস আজ: শিক্ষার্থীদের অধিকার ও ভবিষ্যৎ গড়ার প্রত্যয়
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী