images

ক্যাম্পাস

ঢাবিতে ছাত্রদলের ‘হিফযুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা’

রোববার, ০১ মার্চ ২০২৬ , ০৫:২৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দুই দিনব্যাপী ‘হিফযুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্ৰতিযোগিতা- ২০২৬’ (সিজন ২) এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১ মার্চ) সকাল ১১ টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

অনুষ্ঠানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এ ধরনের প্রতিযোগিতা চালু ছিল। ছাত্রদল তারই ধারাবাহিকতায় প্রতিটি ক্যাম্পাসে হিফজুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজনের কাজ শুরু করেছিল।

তিনি আরও বলেন, আগামী ছাত্রদল হবে পলিসি নির্ভর ছাত্রদল এবং সেই সঙ্গে ওয়েলফেয়ার পলিটিক্সের (কল্যাণ রাজনীতি) ছাত্রদল। আমরা পলিসি এবং ওয়েলফেয়ার পলিটিক্সের অপূর্ব সমন্বয় ঘটাব।

Capture

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, আমরা আজকে এবং আগামীকাল অডিশন রাউন্ড (বাছাই পর্ব) করব এবং আগামী ৪ মার্চ আমরা চূড়ান্ত প্রতিযোগীদের হাতে পুরস্কার বিতরণের মাধ্যমে এই পর্ব আমরা শেষ করব।

তিনি আরও বলেন, এই আয়োজনের মাধ্যমে পবিত্র মাহে রমজান উপলক্ষে সারাদেশের শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআনের যেই ধর্মীয় আবহ, সেটি পৌঁছে দেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা চলমান রয়েছে।

আরও পড়ুন
Campus_001

সবুজপ্রান্তরে সম্প্রীতির ইফতার

উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘হিফযুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্ৰতিযোগিতা’র প্রথম দিনে প্রাথমিক বাছাইপর্ব আজ বিকাল চারটায় শেষ হয়।

আরটিভি/আইএম