ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সবুজপ্রান্তরে সম্প্রীতির ইফতার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস সংযমের মাস তবে একই সঙ্গে এটি সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধেরও মাস। রমজান এলেই অনেকেই পরিবারের সঙ্গে ইফতারের স্মৃতিচারণ করেন, কারণ একসঙ্গে ইফতার করা এই মাসের এক অনন্য সংস্কৃতি। সেই সংস্কৃতিকে ধারণ করে এবং পরিবার থেকে দূরে থাকার শূন্যতা কিছুটা হলেও পূরণ করতে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দলবদ্ধভাবে ইফতারের আয়োজন করে থাকেন।

প্রতি বছর রমজানজুড়ে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ, একাডেমিক ভবনের বারান্দা, আবাসিক হলের কক্ষ, মসজিদ কিংবা সবুজ ঘাসে বসে শিক্ষার্থীদের ইফতার করার মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়ে। চলতি বছর মাঠের সংস্কারকাজ চলমান থাকায় শিক্ষার্থীরা বিকল্প স্থান হিসেবে বেছে নিয়েছেন প্রশাসনিক ভবন সংলগ্ন সবুজ মাঠ, সেতুবন্ধন সংলগ্ন মাঠ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের সামনের খোলা প্রাঙ্গণ।

Campus_002

রমজানের প্রথম দিন থেকেই এসব স্থানে নিয়মিত ইফতার করতে দেখা গেছে তাদের। গত ২৫ ফেব্রুয়ারি, বুধবার পবিত্র রমজানের সপ্তম রোজায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় ইফতারের আয়োজন করা হয়। এতে পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থীর জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। অন্যান্য দিন বিকেলে সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা বৃত্তাকারে বসে ইফতারের প্রস্তুতি নিচ্ছেন। কেউ শরবত তৈরি করছেন, কেউ খেজুর বণ্টনে ব্যস্ত। সবার চোখে অপেক্ষা কখন শোনা যাবে মাগরিবের আজান। ইফতারের আয়োজন খুব জাঁকজমকপূর্ণ না হলেও সবার মুখে ছিল ক্লান্তি মেশানো তৃপ্তির হাসি।

প্রতি বছরের মতো এবারও বিকেল গড়াতেই বিভিন্ন হলের সামনে ইফতারসামগ্রী বিক্রি করতে দেখা যায়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট, দ্বিতীয় গেট ও কদমতলা এলাকায়ও জমে ওঠে ইফতারের দোকান।

বিদ্রোহী হলের শিক্ষার্থী হাফিজ বলেন, প্রতি বছরই রমজান আসে, তবে এবারের রমজান যেন একটু ভিন্ন। গত বছর হল প্রশাসন শুধু আবাসিক শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করেছিল। কিন্তু এবার বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর জন্য ইফতারের আয়োজন করেছে। ফলে আনন্দ ছড়িয়ে পড়েছে পুরো ক্যাম্পাসজুড়ে। বন্ধুদের সঙ্গে মাঠে বসে ইফতার করার আনন্দ এবারের রমজানকে আরও বিশেষ করে তুলেছে।

ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি বিভিন্ন ছাত্রসংগঠনও ইফতার মাহফিলের আয়োজন করেছে। গত ২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটিও আয়োজন করে ইফতার মাহফিল।

সব মিলিয়ে মাহে রমজানকে ঘিরে এসব আয়োজন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে করে তুলেছে উৎসবমুখর। পরিবারকে কাছে না পেলেও বন্ধু, সহপাঠী এবং সিনিয়র-জুনিয়রদের সান্নিধ্যে শিক্ষার্থীরা খুঁজে নিচ্ছেন পরিবারের উষ্ণতা। তাই সবুজ ঘাসে বসে একসঙ্গে ইফতার করার এই মুহূর্তগুলোই হয়ে উঠছে তাদের জীবনের এক একটি জীবন্ত স্মৃতি।

লেখক, শিক্ষার্থী
মোঃ শাহিদুল ইসলাম সবুজ
আইন ও বিচার বিভাগ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চলমান অচলাবস্থা নিরসনে জরুরি সভা ডেকেছে চুয়েট শিক্ষক সমিতি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসন ও পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি সাধারণ সভা আহ্বান করেছে চুয়েট শিক্ষক সমিতি। আগামী ২৫ নভেম্বর (বুধবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হবে। গত ২৩ নভেম্বর (সোমবার) চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দলের সঙ্গে চুয়েট শিক্ষক সমিতির প্রতিনিধি দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, চুয়েটে চলমান অচলাবস্থার কারণে বিভিন্ন ধরনের জটিলতা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায়, শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার আলোচনাসমূহ শিক্ষক সমিতির সদস্যদের অবহিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে চলমান অচলাবস্থা নিরসনে পরবর্তী করণীয় নির্ধারণ-কে এই জরুরি সভার আলোচ্যসূচি হিসেবে রাখা হয়েছে। চুয়েট শিক্ষক সমিতির পক্ষ থেকে এই জরুরি সাধারণ সভায় সমিতির সকল সদস্যকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। আরটিভি/এসআর
চলমান অচলাবস্থা নিরসনে জরুরি সভা ডেকেছে চুয়েট শিক্ষক সমিতি
নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো গ্রিক ট্র্যাজেডি নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হয়েছে গ্রিক ট্র্যাজেডিনির্ভর নাটক ‘প্রমিথিউস বাউন্ড’। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘ওয়েস্টার্ন ক্ল্যাসিক্যাল ড্রামা’ পরীক্ষার অংশ হিসেবে নাটকটির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 
নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো গ্রিক ট্র্যাজেডি নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ 
যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান, দোয়া মাহফিল এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
চতুর্থ বাংলাদেশি হিসেবে টিডব্লিউএএস অ্যাওয়ার্ড পেলেন মাভাবিপ্রবি শিক্ষক ড. রাশেদ
সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও চাকরি অব্যাহত রাখতে পেয়েছিলেন ব্ল্যাঙ্ক চেকের আকর্ষণীয় প্রস্তাব। তবে দেশের মাটিতে গবেষণার স্বপ্ন নিয়ে দেশে ফিরে আসেন তিনি।  সেই গবেষণার স্বীকৃতি হিসেবেই এবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান সংস্থা The World Academy of Sciences (TWAS) ঘোষিত ২০২৬ সালের ‘TWAS–Atta-ur-Rahman Award in Chemistry’ অর্জন করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু রাশেদ। বাংলাদেশের চতুর্থ ব্যক্তি হিসেবে সম্প্রিতি তিনি এ সম্মাননা অর্জন করেছেন। পরিবেশের নমুনায় জৈব দূষণ শনাক্তকরণের জন্য সেমিকন্ডাক্টর মেটাল অক্সাইড ন্যানোস্ট্রাকচার ব্যবহার করে সাশ্রয়ী নন-এনজাইমেটিক ইলেকট্রোকেমিক্যাল সেন্সর উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। উন্নয়নশীল বিশ্বের বিজ্ঞানীদের গবেষণায় অবদান ও উৎকর্ষকে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে TWAS-এর এ পুরস্কার বিশেষ গুরুত্ব বহন করে। পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে ড. আবু রাশেদ বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে গবেষকদের কাজ সাধারণ মানুষের কাছে সেভাবে পরিচিতি পায় না। এ অবস্থায় আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া তাঁর জন্য আনন্দের ও অনুপ্রেরণার। তবে এ অর্জনের কৃতিত্ব তিনি এককভাবে নিতে চান নি তিনি। গত পাঁচ বছর ধরে তার সঙ্গে কাজ করা শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম ও গবেষণাপত্র প্রকাশে অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, গবেষণার পথে নানা প্রতিবন্ধকতা থাকলেও তিনি কাজ চালিয়ে গেছেন। তার লক্ষ্য কম খরচে সহজ ও কার্যকর প্রযুক্তি উদ্ভাবন, যা খাদ্য ও পরিবেশে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশসহ বিভিন্ন দূষণ শনাক্তকরণে কাজে আসবে। ভবিষ্যতে দেশে গবেষণার পরিসর বাড়ানোর পাশাপাশি একটি আন্তর্জাতিক মানের ভৌত বিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন তিনি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম বলেন, ড. আবু রাশেদের এ অর্জন নিঃসন্দেহে মাভাবিপ্রবির জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের স্বীকৃতি শুধু একজন গবেষকের ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি পুরো বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা ও একাডেমিক অগ্রগতির পরিচায়ক। তার গবেষণাকর্ম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচিতি ও র্যাঙ্কিং এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।  তিনি বলেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীদেরও গবেষণায় আগ্রহী ও অনুপ্রাণিত করবে। বিশ্ববিদ্যালয়ে গবেষণার মানোন্নয়ন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং গবেষকদের সহযোগিতায় প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি চাই, মাভাবিপ্রবির গবেষকেরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন করুক এবং তাঁদের গবেষণার সুফল দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগুক। এদিকে ড. আবু রাশেদের এ অর্জন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শুভেচ্ছা জানান।  সৌদির প্রস্তাব ফিরিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত ড. আবু রাশেদের কর্মজীবনের একটি উল্লেখযোগ্য অধ্যায় সৌদি আরবের Najran University-তে গবেষক হিসেবে দায়িত্ব পালন। সেখানে Postdoctoral Research Fellow হিসেবে কাজ করার সময় তার গবেষণার দক্ষতা ও অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে তাঁকে সেখানে থেকে কাজ চালিয়ে যাওয়ার আকর্ষণীয় প্রস্তাব দেওয়া হয়।  তার বক্তব্য অনুযায়ী, এ প্রস্তাবে এমনকি ‘ব্ল্যাঙ্ক চেকের’ কথাও বলা হয়েছিল। তবে বিদেশে কাজের সুযোগ ও আর্থিক সুবিধার চেয়ে দেশে ফিরে দেশের ছাত্রদের নিয়ে গবেষণার মাধ্যমে অবদান রাখাকেই প্রাধান্য দেন তিনি। পরবর্তী সময়ে দেশে ফিরে মাভাবিপ্রবিতে গবেষণা কার্যক্রম চালিয়ে যান। গবেষণা ও শিক্ষাজীবনে ড. আবু রাশেদ ড. মো. আবু রাশেদের জন্ম ২১ মে ১৯৮৫ সালে মেহেরপুর জেলায় । তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে রসায়নে স্নাতক (সম্মান) এবং ভৌত রসায়ন (ইলেকট্রোকেমিস্ট্রি) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে জাপানের Japan Advanced Institute of Science and Technology (JAIST) থেকে Materials Science বিষয়ে ২০১৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে ২০১৬ সালে মাভাবিপ্রবির রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন তিনি। পরবর্তী সময়ে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২১ সালের ৩০ জুন থেকে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে সৌদি আরবের Najran University-তে Postdoctoral Research Fellow এবং জাপানের JAIST-এ Visiting Researcher হিসেবে কাজ করেছেন। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র Electro-analytical Chemistry, Electrochemical Sensor, Surface Chemistry, এবং Photo-chemical Sensor । Google Scholar-এর তথ্য অনুযায়ী, তার প্রকাশিত আন্তর্জাতিক গবেষণাপত্রের সংখ্যা ৫১ টি। এর মধ্যে ২৯ টি Q1 জার্নালে প্রকাশিত। গবেষণাপত্রগুলোর মোট উদ্ধৃতির সংখ্যা ১ হাজার ৫৩৬ এবং H-index ২৫। এ ছাড়া তাঁর নামে যুক্তরাষ্ট্রের চারটি পেটেন্ট রয়েছে। এছাড়াও গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি, United Group Research Award-2017 এবং মাভাবিপ্রবি Research Excellence Award-2026 ও  Gold Medal 51 edition of Geneva Invention-2026  অর্জন করেছেন। তাঁর এ আন্তর্জাতিক অর্জন দেশের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক গবেষণায় নতুন সম্ভাবনা তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। আরটিভি/এসআর
চতুর্থ বাংলাদেশি হিসেবে টিডব্লিউএএস অ্যাওয়ার্ড পেলেন মাভাবিপ্রবি শিক্ষক ড. রাশেদ
চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে খেলাধুলা: ক্রীড়া প্রতিমন্ত্রী
আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তকে খেলাধুলা নামে একটি বই সংযোজন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে খেলাধুলা: ক্রীড়া প্রতিমন্ত্রী
আরও পড়ুন
মসজিদে নববীতে রমজান ছাড়াও কেন চলে ইফতারির আয়োজন?
সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে: তথ্যমন্ত্রী
শ্রমিকদের জন্য নিজ হাতে তৈরি ইফতার ও সেহরি করালেন কাতারের ব্যবসায়ী আব্দুস সালাম
খালেদা জিয়া ও জিয়াউর রহমানের স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও ইফতার মাহফিল