মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ১১:১৭ পিএম
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবস্থিত শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতারা।
মঙ্গলবার (৫ মে) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মুহাম্মদ অলি আহাদ, সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি, সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম রানা, সহ-সভাপতি জ্যোতি চাকমা, মাহমুদুল হাসান জুয়েল, রাজন রক্ষিত, আব্দুস সালাম, রানা পাল, মুহাম্মদ সুমন হোসেন, ইসহাক, সাংগঠনিক সম্পাদক গালিব হাসান, যুগ্ম সম্পাদক হাসান ইমরান, শফিকুল ইসলাম, সাজিত ইমতিয়াজ, দপ্তর সম্পাদক সানি আহমেদ সানিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় রাঙ্গামাটি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোরশেদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শরীফুল ইসলাম শাকিলও উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তারা জিয়ারত ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা জানান, কেন্দ্রীয় ছাত্রদল যে দায়িত্ব তাদের ওপর অর্পণ করেছে, তা যথাযথভাবে পালনে তারা সর্বোচ্চ চেষ্টা চালাবেন। রাঙ্গামাটি জেলা ছাত্রদলকে একটি আদর্শ ও সুসংগঠিত সংগঠন হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। তারা চান, সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসভিত্তিক ইতিবাচক ধারার রাজনীতিতে সম্পৃক্ত হোক এবং জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরে আসুক।
নতুন কমিটিতে পদবঞ্চিতদের বিষয়ে জানান, এটি একটি আংশিক কমিটি। পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। যারা আপাতত কমিটিতে স্থান পাননি, তাদের সঙ্গেও ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।
তাদের ভাষায়, সংগঠনের ভেতরে কোনো বিভেদ নেই। আমরা গ্রুপিংয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে সঙ্গে নিয়েই রাঙ্গামাটি জেলা ছাত্রদলকে শক্তিশালী করতে চাই।
আরটিভি/এমএম