images

ক্যাম্পাস

ইবিতে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লাল ব্যাজ ধারণের নির্দেশনা

শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ০৯:৫১ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে আগামী ১১ জুলাই থেকে ৫ আগস্ট (২০২৬) পর্যন্ত অফিস চলাকালীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের লাল ব্যাজ পরার নির্দেশনা দিয়েছে প্রশাসন।

শুক্রবার ( ১০ জুলাই) জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুস শাহীদ মিয়া এবং সদস্য সচিব ড. মো. আসাদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১১ জুলাই দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে লাল ব্যাজ ধারণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক।

আরও পড়ুন
998998

‘সক্ষম’ আট তরুণ-তরুণী গল্প, সীমাবদ্ধতার ওপারে সম্ভাবনার আলো

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজিত এই উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত থাকাসহ পরবর্তী সকল আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আরটিভি/ এসকেডি