images

ক্যাম্পাস / শিক্ষা

বেরোবিতে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ১০:৫৪ পিএম

‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগ নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে পৃথক পৃথক ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করে।

‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বিভিন্ন বিভাগের ওরিয়েন্টেশন ক্লাস সরেজমিনে পরিদর্শন করেন এবং নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।পরিদর্শনকালে উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আরও পড়ুন
221

নবীনদের পদচারণায় মুখর বরিশাল বিশ্ববিদ্যালয়

তিনি বলেন, নবাগত শিক্ষার্থীরাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ এবং আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর| গবেষণা ও পড়ালেখায় ভালো ফলাফলের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে নবীন শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি।

‎এ সময় উপাচার্য জানান, নবাগত শিক্ষার্থীরা কোন ধরনের  বৈষম্য কিংবা র‌্যাগিং এর শিকার যেন না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তৎপর রয়েছে।

ea8b0efd-24e6-4f84-b74f-3d13067e88ed

বেরোবি উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, সময়মতো পড়ালেখা ও  ক্লাসে উপস্থিত হওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং ছাত্রজীবন থেকেই সময়ানুবর্তিতার চর্চা করতে হবে| নবাগত শিক্ষার্থীদের হাতে ফুলসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন বেরোবি উপাচার্য।

‎ওরিয়েন্টেশন ক্লাসসমূহে স্ব স্ব বিভাগের শিক্ষকবৃন্দ নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, পাঠ্যক্রম, পরীক্ষা পদ্ধতি এবং লাইব্রেরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

ওরিয়েন্টেশন ক্লাস পরিদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এসআর