ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

নবীনদের পদচারণায় মুখর বরিশাল বিশ্ববিদ্যালয়

ববি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৯:১৬ পিএম
ছবি: আরটিভি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও শ্রেণি কার্যক্রম বুধবার (১৫ জুলাই) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নবীন শিক্ষার্থীদের পদচারণায় দিনভর প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ২৩টি বিভাগ পৃথকভাবে নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী এবং নবীন শিক্ষার্থীরা অংশ নেন। ওরিয়েন্টেশন শেষে প্রতিটি বিভাগে নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হয়।

ওরিয়েন্টেশন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি বলেন, অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ অর্জন করেছো। বিশ্ববিদ্যালয় জীবন জ্ঞান অর্জন, দক্ষতা উন্নয়ন ও নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ অধ্যায়। অধ্যবসায়, শৃঙ্খলা ও নিয়মিত অধ্যয়নের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে এমন আচরণ করতে হবে, যাতে তোমাদের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম আরও বৃদ্ধি পায়।

উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, দেশের কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের করের টাকায় পরিচালিত এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের সুযোগকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। অর্জিত জ্ঞান সমাজ, দেশ ও মানবকল্যাণে কাজে লাগিয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি ক্যাম্পাসে র‍্যাগিংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, কোনো ধরনের র‍্যাগিং বা হয়রানিমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

দিনব্যাপী আয়োজিত ওরিয়েন্টেশন শেষে বিভিন্ন বিভাগে নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হয়। নতুন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সংবিধান সংশোধন মতবিনিময় সভায় বেরোবি শিক্ষক তালিকা নিয়ে ক্ষোভ শিক্ষার্থীদের
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সাথে মতবিনিময়ের লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন থেকে পাঠানো ১১ সদস্যের শিক্ষক প্রতিনিধি তালিকা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
সংবিধান সংশোধন মতবিনিময় সভায় বেরোবি শিক্ষক তালিকা নিয়ে ক্ষোভ শিক্ষার্থীদের
ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার 
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র অনুষ্ঠিত হয়েছে। 
ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার 
উপাচার্যের ৫৬ দিন স্মরণে চুয়েটে ‘মুখোশ মিছিল’
বন্ধ শ্রেণিকক্ষ, শূন্য বারান্দা, কাঁধে ব্যাগ নিয়ে শিক্ষার্থীদের সেই চেনা আনাগোনা নেই—চুয়েট ক্যাম্পাসজুড়ে যেন নেমে এসেছে স্থবিরতা।
উপাচার্যের ৫৬ দিন স্মরণে চুয়েটে ‘মুখোশ মিছিল’
যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিতে হয় মানুষকে: জবি উপাচার্য
যুদ্ধ শুধু সেনাবাহিনী, সরকার বা রাজনৈতিক শক্তির সংঘাত নয়, এর সবচেয়ে গভীর প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে। প্রতিটি পরিসংখ্যানের পেছনে একজন মানুষ, ধ্বংসস্তূপের পেছনে একটি পরিবার এবং বাস্তুচ্যুত মানুষের সঙ্গে জড়িয়ে থাকে ভয়, ক্ষতি ও অনিশ্চয়তার গল্প—এমন মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিতে হয় মানুষকে: জবি উপাচার্য
রাবিতে বেড়েছে সাপের উপদ্রব, চলতি বছরেই উদ্ধার ৮৫ সাপ   
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস ও আশপাশের এলাকা থেকে চলতি বছরের প্রথম নয় মাসে প্রায় ৮৫টি সাপ উদ্ধার করা হয়েছে। 
রাবিতে বেড়েছে সাপের উপদ্রব, চলতি বছরেই উদ্ধার ৮৫ সাপ   
আরও পড়ুন
ববি ছাত্রদল নেতার উদ্যোগে ২৫ বিভাগে ক্রীড়া সামগ্রী বিতরণ
জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় জজ হলেন তিন শিক্ষার্থী, ববিতে খুশির বন্যা
ববি শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা, ঘটনা কী
বৈষম্যমুক্ত ক্যাম্পাস গড়তে ববিতে ‘সেইফগার্ডিং’ কার্যক্রম