মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০৭:৪৭ পিএম
নেত্রকোনা বিশ্ববিদ্যালয় ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই অধ্যাপক।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ (সংশোধিত-২০২৫) এর ১০(১) ধারা অনুযায়ী ড. মো. খালেদ উজ্জামানকে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো। পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ১০(১) ধারা অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. হাবীবুর রহমানকে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।
জানা গেছে, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসাবে নিয়োগ পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামান এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান।
আরটিভি/এসএস