ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্লাস্টিকের বিনিময়ে গাছ মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 

কুবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৭:১৬ পিএম
বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছবি: আরটিভি

পরিবেশ সংরক্ষণ ও সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিআরএফ ইয়ুথ ক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে একটি নির্দিষ্ট পরিমাণ প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, কর্মসূচিতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নিজেদের ব্যবহৃত ও অব্যবহৃত প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা সংগ্রহ করেন। পরিবেশ সুরক্ষায় এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোবায়েত হোসেন বলেন, আজকের এই উদ্যোগে অংশ নিতে পেরে সত্যিই অনেক ভালো লেগেছে। প্লাস্টিকের মতো পরিবেশের জন্য ক্ষতিকর বর্জ্যের বিনিময়ে একটি গাছ পাওয়া শুধু একটি গাছ গ্রহণ নয়, বরং পরিবেশ রক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার প্রতীক। এমন ব্যতিক্রমী আয়োজন আমাদের সবাইকে আরও সচেতন হতে অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, এমন সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ নেওয়ার জন্য বিআরএফকে আন্তরিক ধন্যবাদ। আশা করি, ভবিষ্যতেও তারা পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।

বিআরএফ ইয়ুথ ক্লাবের কুবি শাখার আহ্বায়ক নাজমুল হোসেন হৃদয় বলেন, এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিবেশ দূষণকারী প্লাস্টিক বর্জ্য সংগ্রহের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উৎসাহিত করা। অংশগ্রহণকারীরা নির্দিষ্ট পরিমাণ প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা সংগ্রহ করেছেন। এর মাধ্যমে একদিকে যেমন প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হয়েছে, অন্যদিকে ক্যাম্পাসকে আরও সবুজ ও বাসযোগ্য করে তোলার প্রত্যয়ও আরও দৃঢ় হয়েছে।

আরও পড়ুন

প্রসঙ্গত, বিআরএফ ইয়ুথ ক্লাব একটি সেবামূলক সামাজিক সংগঠন। সংগঠনটি সারাদেশে শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক চর্চা, জনসেবা, স্বাস্থ্য সচেতনতা এবং পরিবেশ সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনা বিশ্ববিদ্যালয় দিবস বুধবার, নানা কর্মসূচি গ্রহণ
১৯৯১ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন।
খুলনা বিশ্ববিদ্যালয় দিবস বুধবার, নানা কর্মসূচি গ্রহণ
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনালের সঙ্গে ড্যাফোডিল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনালের (এএফএ-AFA International) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনালের সঙ্গে ড্যাফোডিল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর
পাবিপ্রবিতে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জুলাই-৬ হলের সিট দখলকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পাবিপ্রবিতে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২
এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে ‘জিপিএ-৫’ পেলেন ১৬০০ শিক্ষার্থী
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে বদলে গেছে কয়েক হাজার শিক্ষার্থীর ভাগ্য। খাতা পুনর্মূল্যায়নের পর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০০ জন, যাদের মধ্যে ২০ জনই আগে অকৃতকার্য হিসেবে বিবেচিত হয়েছিল। পাশাপাশি নতুন করে পাস করেছে আরও ৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী।
এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে ‘জিপিএ-৫’ পেলেন ১৬০০ শিক্ষার্থী
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়
নারীদের ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতে নতুন কর্মসূচি চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ‘SheSkills’ নামের এ কর্মসূচির মাধ্যমে নারীরা ফ্রিল্যান্সিং, যোগাযোগ দক্ষতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পাবেন।
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন
যশোরে ২২ লাখ খেজুর গাছে সমৃদ্ধির স্বপ্ন
প্লাস্টিক ও সিরামিক খাতে বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী কুয়েতের ব্যবসায়ীরা
৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
বনানীতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ফিলিপাইনি পর্যটকের মৃত্যু