images

ক্যাম্পাস

জুলাই শহীদদের স্মরণে মাভাবিপ্রবি’তে মোমবাতি প্রজ্জ্বলন

সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ১০:৩৫ এএম

জুলাই গণঅভ্যুত্থান ২০২৬ উদযাপন উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) গৃহীত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে রোববার (২ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এক আবেগঘন মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে। নতুন প্রজন্মকে এই আত্মত্যাগের ইতিহাস ধারণ করে দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে শিক্ষা, গবেষণা এবং দায়িত্বশীল নাগরিকত্বের চর্চাই হবে আমাদের সর্বোচ্চ অঙ্গীকার। আমরা আশা করি, এ দেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না।

আরও পড়ুন
khubi

১১ দিন বিরতির পর ক্লাসে ফিরল খুবি শিক্ষার্থীরা

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, আইকিউএসির পরিচালক, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের আত্মত্যাগের স্মৃতি চিরস্মরণীয় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরটিভি/এমএম