ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

১১ দিন বিরতির পর ক্লাসে ফিরল খুবি শিক্ষার্থীরা

খুবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৮:৫৭ এএম
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) : ছবি আরটিভি

দীর্ঘ ১১ দিনের অচলাবস্থা ও আন্দোলন শেষে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। শিক্ষার্থীদের তিন দফা দাবিতে প্রশাসনের সন্তোষজনক অগ্রগতি হওয়ায় ক্লাস-পরীক্ষায় ফিরেছেন তারা।

রোববার (২ আগস্ট) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে নিয়মিত ক্লাস শুরু হয়। দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের পদচারণায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসে ক্যাম্পাসে।

এর আগে, গত ২২ জুলাই রাতে বিজয় ’২৪ হলের নারী ওয়াশরুমে গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণের সময় এক ক্যান্টিনকর্মীকে হাতেনাতে আটক করে শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ, ঘটনার সুষ্ঠু বিচার এবং দায়ীদের শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক, তদন্ত কমিটি গঠন এবং শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রশাসনের আশ্বাসের পর আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

এর পরিপ্রেক্ষিতে রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়। বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিক্ষক-শিক্ষার্থীরা নতুন উদ্যমে পাঠদান ও পাঠগ্রহণে অংশ নেন।

ক্লাসে ফিরে সন্তোষ প্রকাশ করে কেমিস্ট্রি ডিসিপ্লিনের শিক্ষার্থী মুমতাহিনা বলেন, আমাদের যেহেতু সেশনজট নেই, তাই দ্রুত ক্লাস শুরু হওয়ায় আমরা আনন্দিত। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই সিলেবাস শেষ করতে পারব এবং একাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে এগিয়ে যাবে।

তবে শিক্ষার্থীরা মনে করছেন, শুধু ক্লাস শুরু হলেই হবে না; ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এ বিষয়ে হিস্ট্রি ডিসিপ্লিনের শিক্ষার্থী আনিস বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বলে আমরা আশা করি। একই সঙ্গে ক্যাম্পাসে নিরাপদ ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ পুরোপুরি ফিরে আসবে এটাই আমাদের প্রত্যাশা।

দীর্ঘ আন্দোলনের পর শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে আসায় বিশ্ববিদ্যালয়ে আবারও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। তবে শিক্ষার্থীদের প্রত্যাশা, প্রশাসনের প্রতিশ্রুত পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়িত হলে ক্যাম্পাসে স্থায়ীভাবে নিরাপদ ও স্বস্তিকর পরিবেশ নিশ্চিত হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব ও নবীনবরণ-২০২৬’।
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত নবনিযুক্ত উপাচার্যকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন।
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত থাকলেও নিজে নিয়মিত ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে। 
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
আরও পড়ুন
কুমিল্লায় পাওয়া গেল জাবির সেই শিক্ষার্থীকে
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী
কেন ভুল সময়ে বাসে উঠেছিল তাজমিন
হলের কক্ষে নোট রেখে নিখোঁজ জাবি শিক্ষার্থী, থানায় জিডি