images

ক্যাম্পাস

দু’দিনের তীব্র উত্তেজনা শেষে বেরোবিতে একই মঞ্চে শিবির-ছাত্রদল

বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ০৯:২৬ পিএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল-শিবিরের দুইদিনে দফায় দফায় সংঘর্ষ, সহিংসতা, তীব্র উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচির পর ক্যাম্পাসে দেখা যায় ভিন্ন এক চিত্র। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজিত আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচিতে একই সঙ্গে দেখায় যায় বেরোবি উপাচার্য, ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের।

‎বুধবার (৫ আগস্ট) সকাল থেকে কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন।

‎এ সময় বৃষ্টিকে উপেক্ষা করেই ছাতা নিয়ে আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান সড়ক ও আবু সাঈদ চত্বর প্রদক্ষিণ শেষে বৃক্ষরোপণ করা হয়।

আরও পড়ুন
LIy

শেখ হাসিনাকে ফেরাতে তৎপরতা, কুবির ১১ শিক্ষককে ঘিরে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি



‎এর আগে গত সোমবার (৩ আগস্ট) জুলাই আগস্ট গণঅভ্যর্থনে দুই বছর পূর্তিতে বেরোবি শিবির ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ প্রোগ্রামে যুদ্ধাপরাধের অভিযোগে দণ্ডিত নেতৃবৃন্দের একটি ছবি প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সন্ধ্যা থেকে দফায় দফায় সংঘর্ষে ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি ছিল। ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন গুরুতরসহ আরও অনেকে আহত হন। 

‎এদিকে সংঘর্ষের পর একই স্থানে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় ছাত্রদল ও ছাত্রশিবির। এতে নতুন করে সংঘর্ষের আশঙ্কা তৈরি হলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়। বেরোবি প্রশাসনের পক্ষ তাজহাট থানা পুলিশের কাছে ১৪৪ ধারা জারির আবেদনও করা হয়েছিল।


brbbb

‎এমন পরিস্থিতির মধ্যেই জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচিতে দুই ছাত্রসংগঠনের নেতাকর্মীদের একই মঞ্চে দেখা যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অনেক শিক্ষক ও শিক্ষার্থী। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ে মতের ভিন্নতা থাকতে পারে, তবে তা যেন কোনোভাবেই সহিংসতায় রূপ না নেয়।

‎বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুর রাকিব মুরাদ বলেন, ছাত্রদল কোন প্রোগ্রাম করেছে আর আমরা কখনো বাধা দিয়েছি এমন কোন ঘটনা নেই। আমরা আগেও যেমন বাধা দেইনি এখনও দেই না। আমরা চাই ক্যাম্পাস সহাবস্থানে থাকুকড় স্থিতিশীল পরিবেশে থাকুক। এবং আমরা আশাকরি তারা যে শিবির মুক্ত ক্যাম্পাস লিখেছে এটা দুপুরের মধ্যে মুছে দেবে।

আরও পড়ুন
kbu

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুবি ছাত্রদলের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি



‎বেরোবি ছাত্রদল সভাপতি ইয়ামিন ইসলাম বলেন, জুলাই যেমন আমাদের ঐক্যবদ্ধ করেছিল সেই ঐক্যবদ্ধভাবেই নতুন বাংলাদেশে গড়তে হবে। মতবিরোধ দ্বন্দ্ব রাখা যাবে না। তা নাহলে আবারো ফ্যাসিবাদীরা ফিরে আসবে। বিশৃঙ্খলা মতবিরোধ সহিংসতা পরিহার করি। আসুন সুন্দর একটা বাংলাদেশ গড়ি।

‎এ সময় বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, সকল ছাত্র-জনতা যেভাবে ২৪ এর জুলাইয়ে গণঅভ্যুত্থান করেছিল তারই ফলশ্রুতিতে আজকে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। আমরা আশা করি আর যেন কোন স্বৈরাচার কিংবা আওয়ামীলীগ না আসতে পারে। সেজন্য তারুণ্যের অহংকার তরুণরা যেভাবে একত্রিত হয়ে কাজ করেছে এখনো তাদের মধ্যে যে সৌভাগ্যপূর্ণ পরিবেশ সেটা আজকেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দেখিয়ে দিয়েছে। আমরা যে বর্ণাঢ্য রেলি করলাম সেখানেও কিন্তু সর্বস্তরের শিক্ষার্থী-ছাত্রদল ছাত্রশিবির সবাই একসাথে সম্পন্ন করলাম। এছাড়াও আমরা বৃক্ষেপণ কর্মসূচিও পালন করলাম।

‎আরটিভি/এমএম