images

বিনোদন

দীর্ঘ বিরতির পর ফিরছেন ‘বন জোভি’

রোববার, ২৬ অক্টোবর ২০২৫ , ০৪:৩২ পিএম

দীর্ঘ নীরবতার পর আবারও গিটারের ঝংকারে মুখর হতে চলেছে বিশ্ব সংগীতমঞ্চ। আসন্ন ইউরোপ ট্যুরের মাধ্যমে জনপ্রিয় মার্কিন ব্যান্ড ‘বন জোভি’ কামব্যাক করবে বলে সম্প্রতি স্কাই নিউজকে জানিয়েছেন দলটির লিড সিংগার জন বন জোভি।

জানা যায়, মঞ্চে ফিরতে যাচ্ছেন বলে শিল্পী বেশ উচ্ছ্বাসিত ও আনন্দে ভাসছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, তার জীবন ও সঙ্গীতের গল্প নিয়ে একটি বায়োপিক নির্মাণের কাজও শুরু হবে।

জন বন জোভি খোলামেলা আলোচনা করেন তার অসুস্থতা ও সংগ্রামের বিষয়ে। চার বছর আগে কণ্ঠযন্ত্রের সার্জারির কারণে ব্যান্ডের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায়। সুস্থ হওয়ার জন্য তিন বছর সময় নেন তিনি। সেই সময়টি তার জন্য চ্যালেঞ্জিং হলেও, ব্যান্ডের সদস্য ও কর্মীদের প্রতি তার কৃতজ্ঞতা ছিল অবিরাম। তিনি বলেন, আমার ব্যান্ড মেম্বাররা সেই কঠিন সময়েও আমাকে ছেড়ে যায়নি, বরং ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ দেখিয়েছে। তাদের বিশ্বাস আমাকে লড়াই চালিয়ে যেতে সাহায্য করেছে।

ব্যান্ডের ভক্তরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তাদের প্রিয় শিল্পীকে মঞ্চে দেখার জন্য। ফরএভার টুর-এর ইউরোপ পর্বের সময়সূচি চূড়ান্ত হয়েছে। সফর শুরু হবে আগামী বছরের ২৮ আগস্ট এডিনবরাতে, যেখানে মারিফিল্ড স্টেডিয়ামে পারফর্ম করবেন তারা। এরপর ৩০ আগস্ট ডাবলিনের ক্রোক পার্কে কনসার্ট হবে।

আরও পড়ুন
Web_Image

এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কারও জন্যই কাম্য নয়: সাদিয়া আয়মান

ব্যান্ডের ইউরোপ সফর শেষ হবে ৪ সেপ্টেম্বর লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে কনসার্টের মাধ্যমে।

আরটিভি/কেআই