এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কারও জন্যই কাম্য নয়: সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৬ অক্টোবর ২০২৫ , ০৩:৪৬ পিএম


এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কারও জন্যই কাম্য নয়: সাদিয়া আয়মান
ছবি: কোলাজ

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।

পথচারী নিহতের ঘটনায় তুমুল আলোচনার জন্ম দিয়েছে সামাজিক মাধ্যমে। তাতে যোগ দিয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। 

রোববার (২৬ অক্টোবর) নিজের ফেসবুকে সাদিয়া লিখেছেন, ফেসবুকে ঢুকেই এমন একটা নিউজ দেখে মনটা খারাপ হয়ে গেল। সত্যিই, জীবনের ইতি কখন, কোথায় ঘটে যাবে কেউ জানে না। তবে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কারও জন্যই কাম্য নয়। আল্লাহ আমাদের সবাইকে তাঁর হেফাজতে রাখুন। 

সাদিয়ার পোস্টের কমেন্টবক্সে বিভিন্ন ধরণের মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, এই দেশে হাঁটতে হাঁটতেও মানুষ ম'রে যায়। অন্য একজন লিখেছেন, নিউজটি দেখে মন খারাপ হয়ে গেল।

রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে কৃষিবিদ ইন্সটিটিউটের সামনের মেট্রো স্টেশনের পাশের পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি। মেট্রোরেল চলার সময় হঠাৎ একটি বিয়ারিং প্যাড উপর থেকে তার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission