images

বিনোদন

সালমান শাহ হত্যাকাণ্ড: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ , ০৪:৩৯ পিএম

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম সালমান শাহ। মাত্র ২৫ বছর বয়সে তার মৃত্যু দেশের লাখো দর্শককে শোকাহত করেছিল। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় রহস্যজনকভাবে তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। যেটিকে ‘অপমৃত্যু’ বলে উল্লেখ করা হয়েছিল। তবে সেটি এবার নতুন মোড় নিয়েছে। দীর্ঘ ২৯ বছর পর মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায়। 

গত ২১ অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া এই মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরো কয়েকজনের নাম রয়েছে।

এদিকে, সালমান শাহর হত্যার বিচার চেয়ে মশাল মিছিল হয়েছে যশোরে। সালমান শাহর খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে কাঠেরপুল যুব সংঘের উদ্যোগে সালমান শাহ ভক্তরা মঙ্গলবার সন্ধ্যায় শহরের মণিহার সিনেমা হলের সামনে মশাল মিছিল বের করে।

এ সময় তারা সালমানের খুনিদের বিচার দাবি করে স্লোগান দিতে থাকেন। শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে মণিহার সিনেমা হলের সামনে এসে মোমবাতি প্রজ্বালন করা হয়। 

আরও পড়ুন
Salman-Shah-Tushar-Khan

যে কারণে মৃত্যুর আগের দিন তুষারকে খুঁজেছিলেন সালমান

মোমবাতি প্রজ্বালন শেষে ভক্তরা বলেন, আমরা সালমান শাহে্র মৃত্যুর সুষ্ঠু বিচার চাই। সালমান হত্যার আসামিদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

আরটিভি/কেআই