images

বিনোদন / বলিউড

গভীর রাতে কৃতিকে হঠাৎ ফোন হৃতিক রোশনের, ঘটনা কী

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ০৯:১৬ এএম

বলিউড অভিনেত্রী কৃতি স্যানন সম্প্রতি চ্যাট শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এ শেয়ার করেছেন এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। নিজের অভিনয়জীবনের প্রথম দিকের দিনগুলোর কথা বলতে গিয়েই উঠে আসে সেই স্মৃতিচারণা- যা আজও তার কাছে স্বপ্নের মতো। খবর এনডিটিভির।

কৃতি জানান, ছোটবেলা থেকেই তিনি হৃতিক রোশনের বিশাল ভক্ত ছিলেন। ঘরের দেয়ালজুড়ে ছিল হৃতিকের পোস্টার। আর সেই হৃতিকই একদিন রাত দু’টোয় ফোন করেছিলেন তাকে!

কৃতির প্রথম ছবি ‘হিরোপন্তি’ মুক্তির পর টাইগার শ্রফ হৃতিক রোশনের জন্য একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন। কৃতি বলেন, আমি জানতামই না যে হৃতিক সেই বিশেষ শোতে ছবিটি দেখেছেন। রাত ২টার সময় হঠাৎ এক অচেনা নম্বর থেকে ফোন আসে। আমি ধরিনি। পরে ট্রু-কলারে দেখি- ফোনটা হৃতিক রোশনের! আমি একেবারে হতবাক হয়ে যাই।

আরও পড়ুন
Vicki

‘বেডরুমের সিক্রেট’ ফাঁস করলেন ভিকি!

পরদিন সকালে সাহস করে হৃতিকের সঙ্গে যোগাযোগ করেন কৃতি। তখনই অভিনেতা তাকে অভিনন্দন জানিয়ে বলেন, তোমার অনেক প্রতিভা আছে, তুমি অনেক দূর যাবে।

কৃতি বলেন, এই ফোন কলটি আমার জীবনের অন্যতম প্রিয় মুহূর্ত। নিজের আদর্শ ব্যক্তির কাছ থেকে এমন প্রশংসা পাওয়া আমার কাছে অবিশ্বাস্য ছিল।

আরটিভি/কেআই