‘বেডরুমের সিক্রেট’ ফাঁস করলেন ভিকি!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১২ নভেম্বর ২০২৫ , ০৭:৫৪ পিএম


‘বেডরুমের সিক্রেট’ ফাঁস করলেন ভিকি!
ছবি: সংগৃহীত

সদ্য মা-বাবা হয়েছেন বলিউডের জনপ্রিয় দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। চার বছরের দাম্পত্যে প্রথমবারের মতো মা-বাবা হয়েছেন তারা। এবার এক শোতে হাজির হয়ে নিজের বেডরুমের সিক্রেট ফাঁস করলেন ক্যাটরিনার স্বামী। স্ত্রীর সঙ্গে সম্পর্ক চাঙ্গা রাখার ‘ফর্মুলা’ ভাগ করে নিলেন অভিনেতা। খবর সংবাদ প্রতিদিনের।

বিজ্ঞাপন

‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ টক শোয়ের সাম্প্রতিক পর্বে অতিথি হিসেবে হাজির ছিলেন ভিকি কৌশল। সেখানেই অভিনেতার কাছে দাম্পত্য চাঙ্গা রাখার টিপস জানতে চান শোয়ের দুই সঞ্চালিকা। 

ভিকি কৌশলের উদ্দেশে কাজল-টুইঙ্কেল প্রশ্ন ছোড়েন, স্বামী-স্ত্রীর মধ্যে ভালো কথোপকথন না তৃপ্ত যৌনমিলন, কোনটা সম্পর্কে বেশি জরুরি? এর জবাবে অভিনেতা বলেন, ‘কথাবার্তা তো চলতেই থাকে সব সময়ে। তবে ঘন ঘন যৌনমিলন মাস্ট!’ এহেন ‘গুগলি’র মুখে যে ভিকি এমন জবাব দেবেন সেটা সম্ভবত কল্পনাও করতে পারেননি কাজল-টুইঙ্কেল! অতঃপর নিজেরাই হেসে গড়িয়ে পড়লেন।

বিজ্ঞাপন

বিয়ের চার বছরেও প্রতিদিন প্রেমে হাবুডুবু খান তারকা দম্পতি। তবে কোনো দিনই নিজেদের দাম্পত্য নিয়ে খোলামেলা মন্তব্য করেননি ভিকি কিংবা ক্যাটরিনার কেউই। ‘বেডরুম সিক্রেট’ লাইমলাইটের অন্তরালে রাখতেই পছন্দ করেন তারা। তবে এই প্রথমবার কাজল-টুইঙ্কেলের ‘রসিক প্রশ্নবাণে’র মুখে ভিকি কৌশল যা জবাব ছুড়লেন, তাতে হইচই সোশ্যাল মিডিয়াতে।

আরও পড়ুন

বর্তমানে জুহুর সমুদ্রমুখী বিলাসবহুল বাংলোয় সন্তান নিয়ে সুখের সংসারে ব্যস্ত দম্পতি। আগামী ১৩ নভেম্বর অ্যামাজন প্রাইমে সংশ্লিষ্ট পর্বের সম্প্রচার হবে বলে জানা গেছে। তার প্রাক্কালেই এক টিজারে ভিকির মন্তব্য রীতিমতো ঝড় তুলে দিয়েছে! যা দেখে অনুরাগীদের রসিকতা, ক্যাটরিনা ভালো শিক্ষিকা হলে ভিকিও বাধ্য ছাত্র!

বিজ্ঞাপন

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission