images

বিনোদন / সঙ্গীত ও নৃত্য

অবশেষে বাতিল হল জেমস-আজমতের কনসার্ট, যা জানা গেল

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ০৬:০০ পিএম

দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে শুক্রবার (১৪ নভেম্বর) স্থগিত হয়ে যায় পাকিস্তানের জনপ্রিয় সুফি-রক ঘরানার সংগীতশিল্পী আলী আজমত এবং বাংলাদেশের কিংবদন্তি শিল্পী জেমসের কনসার্ট। ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই অনুষ্ঠানের মঞ্চস্থ হওয়ার কথা ছিল রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টার-এ।

সব আয়োজন ছিলো চূড়ান্ত। কিন্তু শেষ মুহূর্তে পুলিশের অনুমতি না মেলায় কনসার্টটি স্থগিত করা হয়। আয়োজকরা জানান, খুব শিগগির অন্য ভেন্যুতে এই কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছেন তারা। অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত পরবর্তীত বিবৃতি জানান হবে।  

সংগীত আয়োজন স্থগিত হওয়ার কয়েক ঘণ্টা পর শুক্রবার রাত ১১টার দিকে ফেসবুকে এক বিবৃতি অ্যাসেন কমিউনিকেশন থেকে জানায় কনসার্টটি বাতিল করা হয়েছে। বিবৃতিতে আয়োজকরা জানান, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১৪ নভেম্বর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া ‘লেজেন্ড লাইভ ইন ঢাকা: আলী আজমত ও নগরবাউল জেমস’ কনসার্টটি বাতিল করা হয়েছে।

image

কারণ হিসেবে ওই বিবৃতিতে আয়োজকরা বলেন, দেশের চলমান অস্থিরতা ও নিরাপত্তাহীন পরিস্থিতির কারণে আমাদের পক্ষে দর্শক, স্পনসর, পার্টনার এবং টিকিটধারীদের জন্য একটি নিরাপদ ও দায়িত্বশীল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এতে যে হতাশা বা অসুবিধা সৃষ্টি হবে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

আরও পড়ুন
Rajkumar_Rao

সুখবর দিলেন রাজকুমার-পত্রলেখা

আয়োজকরা আরও জানান, দেশের পরিস্থিতি স্থিতিশীল হলে এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই আমরা নতুন তারিখে অনুষ্ঠানটি আয়োজনের প্রতিশ্রুতি দিচ্ছি।

টিকেট রিফান্ড নিয়ে আয়োজকরা বলেন, রিফান্ড সংক্রান্ত তথ্য ও ভবিষ্যৎ আপডেট শিগগিরই আমাদের অফিসিয়াল চ্যানেলগুলোতে প্রকাশ করা হবে।

আরটিভি/কেআই