বলিউড অভিনেত্রী পত্রলেখা ও তার স্বামী, অভিনেতা রাজকুমার রাওয়ের ঘরে এসেছে নতুন অতিথি। তাদের ঘর আলো করে জন্ম নিয়েছে কন্যা সন্তান। খবর হিন্দুস্তান টাইমসের।
শনিবার (১৫ নভেম্বর) সকালে ইনস্টাগ্রাম পোস্টে এই সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করেছেন তারা।
রাজকুমার-পত্রলেখার চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে ইনস্টাগ্রাম পোস্টে তারা লেখেন, চতুর্থ বিবাহবার্ষিকীতে সৃষ্টিকর্তার সেরা আশীর্বাদ।

ভাল খবরে ভক্তদের আনন্দ ভাগাভাগি করতে ইনস্টাগ্রামে যৌথ পোস্ট দিয়েছেন রাজকুমার ও পত্রলেখা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। তবে চিকিৎসক ও পরিবারের সদস্যদের মতে, নবজাতককে নিয়ে বাড়ি ফেরা কিছুদিন সময় লাগতে পারে।
উল্লেখযোগ্য, প্রায় এক দশক আগে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের মাধ্যমে রাজকুমার ও পত্রলেখার প্রথম দেখা হয়। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব। ২০১৪ সালে তারা প্রেমের বিষয়টি প্রকাশ করেন; সেই সময় তারা একসঙ্গে ‘সিটিলাইটস’ সিনেমায় কাজ করছিলেন। দীর্ঘ বন্ধুত্বের পর ২০২১ সালের নভেম্বর মাসে তারা একে অপরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন।
আরটিভি/কেআই




