images

বিনোদন

আরটিভিতে আজ (১৫ ডিসেম্বর) যা দেখবেন

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ , ০৮:৩৫ এএম

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন-

সকাল ৯টায় টকশো ‘আজ পত্রিকায়’।

সকাল ৯টা ৪৫ মিনিটে ‘সকালের সংবাদ’।

সকাল ১০টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘যেমন জামাই তেমন বউ’। অভিনয় করেছেন ইমন, চাঁদনী প্রমুখ। 

দুপুর ২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘সবাই তো সুখী হতে চায়’। অভিনয় করেছেন শাকিব খান, কেয়া প্রমুখ।

বিকেল ৫টায়  শিশুতোষ অনুষ্ঠান ‘সিসিমপুর’।

বিকেল ৫টা ৩০ মিনিটে ‘সবুজ পৃথিবী’।

সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ইসলামী সরাসরি অনুষ্ঠান ‘প্রশ্ন করুন’।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘বীমা ও বাংলাদেশ’।

সপ্তাহে ৭দিন রাত ৮টায় বাংলায় ডাবিংকৃত থ্রিল ও রোমান্টিক তার্কিশ ধারাবাহিক নাটক ‘মোস্তফা’। রচনা- এথেম ওজিস্ক, পরিচালনা- চাগরি ভিলা লোস্ত্তভালি এবং ওসমান তাসি।

রাত ৯টা ২০ মিনিটে সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের ধারাবাহিক নাটক ‘ঘুরিতেছে পাঙ্খা’। 

রচনা ও পরিচালনা: হিমু আকরাম। অভিনয় করেছেন আ খ ম হাসান, মৌসুমী হামিদ, রাশেদ সীমান্ত, সাদ্দাম মাল, আরফান আহমেদ, রোজী সিদ্দীকী, মায়মুনা মম, ফারুক আহমেদ প্রমুখ।

আরও পড়ুন
RTV

‘আরটিভি লিটল স্টার’ চ্যাম্পিয়ন সেহমান ইসলাম

রাত ১০টায় শুক্র, শনি, রবি ও সোমবারের ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’। 

রচনা ও পরিচালনা- সঞ্জিত সরকার। অভিনয় করেছেন যাহের আলভী, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ বাচ্চু, নাবিলা বিনতে ইসলাম, ইফফাত আরা তিথি, আশরাফ সুপ্ত, মাইমুনা মম, তন্ময় সোহেল, ডা. এজাজুল ইসলাম, শামীমা নাজনীন, মাসুম বাশার, প্রাণ রায়, নরেশ ভূঁইয়া, তাবাসসুম মিথিলা, সঞ্জীব আহমেদ, আরফান আহমেদ প্রমুখ।

রাত ১০টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ’।

রাত ১১টা ২০ মিনিটে টকশো ‘কেমন বাংলাদেশ চাই’।

রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।

আরটিভি/আইএম