images

বিনোদন

ঠান্ডা কি শেষ হয়ে গেছে, প্রশ্ন ভাবনার

রোববার, ১১ জানুয়ারি ২০২৬ , ০৬:৫০ পিএম

চলতি বছরের শীত যেন এক অদ্ভুত খামখেয়ালি খেলায় মেতেছে, কখনো হাড়কাঁপানো ঠান্ডা, আবার কখনো বেলা বয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কড়া রোদে বসন্তের ঝিলিক। এই অদ্ভুত আবহাওয়া যেন সবাইকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে, আর এর মধ্যে অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও একেবারে ব্যতিক্রম নন।

নিজের অভিনয় দক্ষতা দিয়ে যেমন পর্দা কাঁপান, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত সরব থাকেন এই তারকা। 

রোববার (১১ জানুয়ারি) ফেসবুকে এক পোস্ট করে আবহাওয়ার এই বিচিত্র রূপ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ভাবনা তার পোস্টে লিখেছেন, ঠান্ডা কি শেষ হয়ে গেছে? নাকি ঠান্ডারও মুড সুইং হচ্ছে?

image

নাটক ও চলচ্চিত্রের এই ব্যস্ত অভিনেত্রীর এমন রসিকতাপূর্ণ প্রশ্নে মেতে উঠেছেন নেটিজেনরা। ভাবনার সেই পোস্টের নিচে কমেন্ট বক্স ভরে উঠেছে নানা রকম মজার ও কৌতূহলী মন্তব্যে।

একজন অনুরাগী উত্তর দিয়েছেন, শেষ হয়ে আবার শুরু করেছে।

আরেকজন নেটিজেন যেন ভাবনার সুরেই সুর মিলিয়ে লিখেছেন, এখনও শেষ হয় নাই, মনে হয় মুড সুইং-ই চলছে।

আরও পড়ুন
Tahsan

বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম: তাহসান

প্রসঙ্গত, ‘নট আউট’ নাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা ভাবনা ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। অভিনয়ের পাশাপাশি সমসাময়িক নানা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি ভক্তদের মাঝে সবসময়ই বাড়তি আগ্রহ তৈরি করে।

আরটিভি/কেআই