ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম: তাহসান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৫:১৯ পিএম
কিছু ভুয়া খবর দেখলাম: তাহসান। ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও আমেরিকান মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ এর বিবাহ বন্ধন মাত্র এক বছর পূর্ণ হতে না হতেই শেষ হয়ে যাচ্ছে। বিষয়টি বেশ চমকে দিয়েছে দুজনের অনুরাগী ও শোবিজের মানুষদের।

গত বছরের ৪ জানুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে এই বিশেষ দিনটিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘উদযাপন’-এর নানা খবর ও ছবি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন এই তারকা। অবশেষে সেই বিভ্রান্তি দূর করতে এবং নিজের বর্তমান দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন তাহসান।

ভক্তদের মনে চলা জল্পনার অবসান ঘটিয়ে তাহসান স্পষ্টভাবে জানালেন, তিনি ও তার স্ত্রী রোজা আহমেদ এখন আর একসঙ্গে থাকছেন না।

‘জুলাই থেকেই আমরা আলাদা’ বিবাহবার্ষিকী উদযাপনের খবরকে ভুয়া দাবি করে তাহসান বলেন, বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম। সেই কারণেই বলতে হচ্ছে-আমরা এখন একসঙ্গে থাকছি না।

তিনি জানান, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তিনি ও রোজা আলাদা থাকছেন।

উদযাপন নিয়ে বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায় তাদের বিবাহবার্ষিকী ও জন্মদিন পালন নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তাহসান।

তিনি বলেন, আমি কোনো অ্যানিভার্সারি উদ্‌যাপন করিনি। আমরা কেউ কারো জন্মদিনে ছিলাম না। আমার জন্মদিনেও সে ছিল না। আপাতত আর কিছু বলতে চাই না।

আরও পড়ুন

‘মানসিক অবস্থা ভালো নেই’ ব্যক্তিগত জীবনের এই টানাপড়েনের প্রভাব পড়েছে তাহসানের মানসিক স্বাস্থ্যেও। নিজের বর্তমান অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, আমার মেন্টাল স্টেট খুব একটা ভালো না। অনেক দিন ধরেই আমি ভালো নেই। কেন ভালো নেই, সেটা এখনই প্রকাশ্যে বলতে চাই না। সঠিক সময় এলে বলব।

বিচ্ছেদ প্রসঙ্গ দাম্পত্য জীবনের ইতি টানার বিষয়ে ইঙ্গিত দিয়ে তাহসান বলেন, আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য। সেটা অনেক বড় প্রসঙ্গ। এখনই বিস্তারিত বলতে চাই না। সব কিছু চূড়ান্ত হলে আমি নিজেই জানাব।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাতের রুদ্রাক্ষের মালার রহস্য জানালেন সাই পল্লবী
দীর্ঘদিন ধরেই হাতের একটি মালা নিয়ে ভক্তদের কৌতূহলের কেন্দ্রে রয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সংবাদ সম্মেলন, সাক্ষাৎকার কিংবা বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই তার হাতে দেখা যায় মালাটি।
হাতের রুদ্রাক্ষের মালার রহস্য জানালেন সাই পল্লবী
কেন আলাদা থাকছেন মৌসুমী-ওমর সানী, জানা গেল আসল কারণ
ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী তিন বছরের বেশি সময় ধরে দুই দেশে বসবাস করছেন।
কেন আলাদা থাকছেন মৌসুমী-ওমর সানী, জানা গেল আসল কারণ
মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ
মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ।
মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ
ইলিয়াস কাঞ্চনকে নিয়ে রোজিনার ফেসবুক পোস্ট
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর বেশ কয়েক মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ইলিয়াস কাঞ্চনকে নিয়ে রোজিনার ফেসবুক পোস্ট
স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার করলেন মার্কিন অভিনেত্রী
বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। অস্ত্রোপচারের মাধ্যমে ব্রেস্ট ইমপ্ল্যান্ট বা স্তন প্রতিস্থাপন করিয়েছেন এই অভিনেত্রী। কিছুদিন আগে ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ উইথ অ্যান্ডি কোহেন’ টিভি শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়ে গোপন খবরটি জানান ৩৬ বছর বয়সী লরেন্স। অনুষ্ঠানে সঞ্চালক অ্যান্ডি কোহেন ভাইরাল একটি ঘটনা নিয়ে জেনিফার লরেন্সের মতামত জানতে চান। ঘটনাটি ছিল, এক নারীর স্তনের আঘাতে ‘রিয়েল হাউজওয়াইফ অব নিউ ইর্য়ক’-এর সদস্য হেইলি গ্লাসম্যানের নাক ভেঙে যাওয়ার খবর ছড়িয়েছিল। ৫৮ বছর বয়সী অ্যান্ডি কোহেন অভিনেত্রী জেনিফার লরেন্সের কাছে জানতে চান- ‘একটি স্তনের আঘাতে কীভাবে হেইলি গ্লাসম্যানের নাক ভেঙে যেতে পারে, বিষয়টি কী আপনার কাছে রহস্যজনক মনে হয়?’ জবাবে এই অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ। অথচ আমার স্তনও ইমপ্ল্যান্ট করা।   জেনিফারের জবাবে বিস্ময় প্রকাশ করে জানতে চান- ‘সত্যি?’ হাসতে হাসতে জেনিফার লরেন্স বলেন, ‘হ্যাঁ, সত্যিই করিয়েছি। এগুলো বেশ নতুন।’ এ সময় তার পাশে বসে থাকা ৩৪ বছর বয়সী অভিনেতা হাচারসন হেসে ওঠেন। ইমপ্ল্যান্ট করানোর জন্য ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার চিকিৎসক ডা. স্টিভেন টাইটেলবাউমের নামও উল্লেখ করেন জেনিফার লরেন্স।   এরপর সঞ্চালক ব্রেস্ট ইমপ্ল্যান্টের আকার সম্পর্কে বলেন- ‘এগুলো কী বি কাপ?’ জবাবে জেনিফার লরেন্স বলেন, ‘না, পুরো সি কাপ। আগেও যে আকার ছিল, এখনো সেটাই।’ তারপর অ্যান্ডি কোহেন বলেন, ‘দেখতে সুন্দর লাগছে।’ সঞ্চালকের প্রশংসার জন্য ধন্যবাদ জানান জেনিফার লরেন্স। এখানেই শেষ নয় এরপর কোহেন বলেন, ‘আপনার সংযমের প্রশংসা করছি।’ এরপরই রসিকতার ছলে জেনিফার লরেন্স বলেন, ‘যাই হোক, আমি দুজনের নাক ভেঙেছি।’ এ কথা বলার পর ক্যামেরার দিকে তাকিয়ে মজার একটি অভিব্যক্তি প্রকাশ করেন এই অভিনেত্রী।  আরটিভি/এসআর  
স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার করলেন মার্কিন অভিনেত্রী
আরও পড়ুন
তালাক নিয়ে ইসলামের বিধান, বিচ্ছেদেও রয়েছে নারীর অধিকার
সংসার ভাঙছে ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুরের, জানালেন নিজেই
বিবাহবিচ্ছেদের সুযোগ নেই যে দেশে
বিচ্ছেদের পরও অনেকেই প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব কেন রাখেন