images

বিনোদন

বিপাশা–তৌকীরের ২৫ বছরের স্বপ্নময় সংসার

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ , ১১:০১ পিএম

এক সময়ের টিভি পর্দার আলোচিত জুটি বিপাশা হায়াত ও তৌকির আহমেদের জনপ্রিয়তা আজও কমেনি। এই দম্পতি, যারা বাস্তবজীবনেও একসঙ্গে জীবন কাটাচ্ছেন, সম্প্রতি নিজেদের বিয়ের পূর্বের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে একটি পডকাস্টে আলোচনা করেছেন।

১৯৯৯ সালে বিয়ে করা এই দম্পতির সম্পর্কের শুরু থেকেই ছিল এক ধরনের অসাধারণ বোঝাপড়া। অভিনয় জীবনে একসঙ্গে কাজ করার পর, নিজেদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে তারা একসঙ্গে গাঁটছড়া বাঁধেন। শুরু থেকেই দুজনের জীবনে একে অপরের সঙ্গে দেখা প্রতিটি স্বপ্ন ছিল একে অপরের সাথে ভাগ করে নেওয়ার।

পডকাস্টে তৌকির আহমেদ এককভাবে উপস্থিত থাকলেও, একসময় চমকপ্রদভাবে বিপাশা হায়াতও উপস্থিত হন। এই দুই তারকার মধ্যে একে অপরকে নিয়ে স্বপ্নের বিষয়ে কথা হয়। 

বিপাশা বলেন, তৌকির আহমেদের সঙ্গে আমার পথচলা যখন শুরু, তখন থেকেই আমরা দুজন অনেক স্বপ্ন দেখতাম। একসঙ্গে পৃথিবীর নানা প্রান্তে ঘোরা, প্রাচীন নিদর্শন দেখা, বহু গান শোনা-এসব ছিল আমাদের স্বপ্নের অংশ। আমাদের ইচ্ছা ছিল একসঙ্গে সিনেমা দেখা, ভাবনা শেয়ার করা, অনেক বই পড়া। সব মিলিয়ে আমরা চেয়েছিলাম স্বপ্নময় একটি জীবন।

বিয়ের পরের বাস্তবতা কেমন ছিল, এমন প্রশ্নে বিপাশা বলেন, আমাদের প্রত্যাশার সেই স্বপ্নময় জীবনই এখন আমরা যাপন করছি।

আরও পড়ুন
01

হঠাৎ ‘২০১৬’ দিয়ে তারকাদের পোস্ট, ঘটনা কী

দীর্ঘদিন ধরে এই দম্পতি তাদের সন্তানদের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। অভিনয়ে বিপাশা হায়াতকে এখন আর তেমন দেখা যায় না, তবে তৌকির আহমেদ তার চলচ্চিত্র নির্মাণের কাজে ব্যস্ত সময় পার করছেন।

আরটিভি/কেআই