ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হঠাৎ ‘২০১৬’ দিয়ে তারকাদের পোস্ট, ঘটনা কী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডের নতুন এক হাওয়া বইছে। বিশেষ করে ২০১৬ সালের স্মৃতিতে ফিরে যাচ্ছেন তারকারা। জনপ্রিয় শিল্পীরা তাদের পুরোনো ছবি, ভিডিও এবং ব্যক্তিগত স্মৃতি শেয়ার করছেন, যা নেটিজেনদের মধ্যে নস্টালজিয়ার ঝড় তুলে দিয়েছে।

এই নতুন ট্রেন্ডে অংশ নিয়েছেন ঢালিউড, বলিউড, হলিউডসহ বেশ কিছু জনপ্রিয় তারকা। তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, আশনা হাবিব ভাবনা, কুসুম শিকদার, উপস্থাপক ও নৃত্যশিল্পী মিম চৌধুরী, বলিউড তারকা দিয়া মির্জা, বিপাশা বসু ও শ্রেয়া গুপ্তা।

মেহজাবীন চৌধুরী তার স্বামী আদনান আল রাজীবের সাথে তোলা পুরোনো ছবি শেয়ার করে লিখেছেন, ২০১৬ সালে দেখতে এমন ছিল।

আশনা হাবিব ভাবনা তার একগুচ্ছ ছবি পোস্ট করে লিখেছেন, ২০১৬ সালে দেখতে এমন ছিল। বেবি ভাবনা।

কুসুম শিকদার তার 'শঙ্খচিল' ছবির পোস্টার, সংবাদ সম্মেলনের ছবি শেয়ার করে লিখেছেন, আমার ২০১৬ সালের অনেকটা সময় জুড়েই ছিল ‘শঙ্খচিল’।

এছাড়া, উপস্থাপক ও নৃত্যশিল্পী মিম চৌধুরী তার এক দীর্ঘ পোস্টে ২০১৬ সালের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ২০১৬ সালটি ছিল সবকিছুর এক অদ্ভুত সংমিশ্রণ। আমার জন্য এই বছরটি ছিল নিজের পূর্ণ সক্ষমতা যাচাই করার এক কঠিন পরীক্ষা। একদিকে বিশ্ববিদ্যালয় জীবনের নতুন পথচলা শুরু, অন্যদিকে কাজের জন্য সম্মাননা ও স্বীকৃতি পাওয়া।

বলিউড অভিনেত্রী দিয়া মির্জা তার জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আর. মাধবনের সাথে একগুচ্ছ রোমান্টিক ছবি শেয়ার করেছেন। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, এই ছিল ২০১৬ সাল। ২০২৬ সালের ১৯শে অক্টোবর, ২৫ বছরে পা দেবে। এটি এমন এক উপহার যা বারবার আনন্দ দেয় মাধবন।

আরও পড়ুন

অন্যদিকে, বিপাশা বসু তার স্বামী করণ সিংহ গ্রোভারের সঙ্গে ২০১৬ সালের স্মৃতি শেয়ার করেছেন। তাদের ছবি পোস্ট করে বিপাশা লিখেছেন, এই ছিল ২০১৬।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
নিজের জন্মদিনে এআই নিয়ে তরুণ মিউজিশিয়ানদের যে বার্তা দিলেন জেমস
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার
ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও 
হেলিকপ্টার দুর্ঘটনায় বন্ধুকে হারিয়ে শোকে কাতর নেইমার